Profile Photo

তাওহীদ সুফিয়ানOffline

  • TawhidSufian
  • Profile picture of তাওহীদ সুফিয়ান

    তাওহীদ সুফিয়ান

    1 year, 10 months ago

    জুম্মার ২য় খুতবায় যখনই ইমাম সাহেব কালজয়ী লাইনটা বলে উঠেন “ওয়াল হাসানু ওয়াল হোসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ”

    আমার স্মৃতিপটে সাথে সাথে কারবালার রক্তাক্ত দৃশ্য ভেসে উঠে… আহত ঘোড়ার চিৎকার, তীরবিদ্ধ ইমাম হোসাইন, জুম্মার দু’রাকাত নামাজ, পানির জন্য হাহাকার 💔

    তখন আমার বেদনাবিধুর মনের ভেতর ভেসে উঠে কোনো এক ঘোড়সওয়ার যেন চিৎকার হেঁকে কারবালার দিকে এগিয়ে যাচ্ছে “রাসুল (সা) এর বংশের সূর্যের গলায়, মুসলিম মিল্লাতের ইমামের গলায় ছুরি চালায় কে?”

    আমার কল্পনায় ভেসে উঠে মুসলিম মিল্লাতের ভঙ্গুর এক দৃশ্য, যার এক দিকে সামলে উঠার চেষ্টা করছেন কাতিবে ওহী আমিরুল মুমিনীন মোয়াবিয়া (রাঃ), আরেক দিক সামলানোর চেষ্টা করছেন খলিফাতুল মুসলিমিন আলী রাঃ।

    আখিরাতে ইমাম হাসান (রাঃ) এর পানকৃত বিষের পেয়ালা থেকে এক চুমুক বিষ পানের সুযোগ দিও খোদা 💓

    #অশ্রুভেজা_শুক্রবার
    #জুম্মাবার

    3
    3 Comments
Skip to toolbar