-
“আজ জন্মদিন তোমার”
শিল্পী – শাফিন আহমেদ।আজকের আকাশে অনেক তারা
দিন ছিল সূর্যে ভরা,
আজকের জোছনাটা আরও সুন্দর
সন্ধ্যাটা আগুন লাগা…আজকের পৃথিবী তোমার জন্য
ভরে থাকা ভালো লাগা,
মুখরিত হবে দিন গানে-গানে
আগামীর সম্ভাবনায়…তুমি এই দিনে পৃথিবীতে এসেছো
শুভেচ্ছা তোমায়,
তাই অনাগত ক্ষণ হোক আরও সুন্দর
উচ্ছল দিন কামনায়-
আজ জন্মদিন তোমার…তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল,
তোমার জন্য হাসে অগনন স্নিগ্ধ বিকেল…ভালোবাসা নিয়ে নিজে তুমি
ভালোবাসো সব সৃষ্টিকে।।তুমি এই দিনে পৃথিবীতে এসেছো
শুভেচ্ছা তোমায়,
তাই অনাগত ক্ষণ হোক আরও সুন্দর
উচ্ছল দিন কামনায়-
আজ জন্মদিন তোমার…তোমার জন্য ফোটে পৃথিবীর সব গোলাপ,
তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ…আলোকিত হয়ে নিজে তুমি
আলোকিত কর পৃথিবীকে।।তুমি এই দিনে পৃথিবীতে এসেছো
শুভেচ্ছা তোমায়,
তাই অনাগত ক্ষণ হোক আরও সুন্দর
উচ্ছল দিন কামনায়-
আজ জন্মদিন তোমার…আজকের আকাশে অনেক তারা
দিন ছিল সূর্যে ভরা,
আজকের জোছনাটা আরও সুন্দর
সন্ধ্যাটা আগুন লাগা…আজকের পৃথিবী তোমার জন্য
ভরে থাকা ভালো লাগা,
মুখরিত হবে দিন গানে-গানে
আগামীর সম্ভাবনায়…তুমি এই দিনে পৃথিবীতে এসেছো
শুভেচ্ছা তোমায়,
তাই অনাগত ক্ষণ হোক আরও সুন্দর
উচ্ছল দিন কামনায়-
আজ জন্মদিন তোমার…2 Comments
Friends
Md. Nur Alam (এইচ. এম নুর আলম)
@nuralam
অরিন্দম সাইফুল্লাহ
@arindam-saifullah
__ariyan__
@ariyan
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Anika
@anikaa
shahriar-shafi
@shahriar-shafi
Md. Omar Faruk
@mofaruk
পি.কে. সরকার
@pksarker
Rejwana Khan
@rejwana-khan


অসম্ভব ভালো লাগার একটা গান…