-
অসহায় কামুক ভালোবাসার অত্যাচার
প্রেমিকার বুকের স্তন তুমি খুবলে খেয়েছ৷ তার পিঠে নখের দাগ বসিয়ে দিয়েছ৷ সেখানে তুমি কেবলই দেখেছ কামুকতা৷ অথচ তার অন্তর্বাসের নিচে শুধু স্তন না৷ স্তনের নিচে চামড়ার ওপাশে একটা সুপ্ত হৃদপিন্ড থাকে৷ সেটার খোঁজ নেওনি৷
তার বুকে কখনও কান পেতে শোনোনি প্রতি মিনিটে ৭২ বার স্পন্দিত করে কি বলে৷ তুমি শুধু দেখেছ তার উন্মুক্ত বুকে মাংস পিন্ড৷
সবাই ঘুমিয়ে গেলে প্রতিরাতে তার চুল ধরে তাকে প্রহার করেছ৷ অথচ কখনও তার চুলে নাক ডুবিয়ে বলোনি “চুলে কি শ্যাম্পুর বদলে অ্যালকোহল মাখো? এতো নেশাভরা ঘ্রাণ কেনো তোমার চুলে!
প্রতিরাতে সঙ্গমে তাকে নিজের যৌনদাসী করে চিৎকার শুনেছ৷ অথচ জানতে চাওনি প্রতিমাসে পাঁচদিন পিরিয়ডের সময় সে কেমন আছে?
সে মো**টা বলে তাকে “হাতির বাচ্চা” বলে গা/লি দিয়েছ৷ তার শরীরের ভাঁজে ভাঁজে চর্বি খুঁজেছ অথচ তুমি জানতে চাওনি! এ মেয়েটাই প্রতিদিন তোমার প্রতিক্ষার প্রহর গুনে৷ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে তোমার জন্যে তৈরি করে প্রতিরাতে৷
কখনও আবিষ্কার করোনি তার শরীরে কয়টা তিল৷ শুধু আবিষ্কার করেছ খেতে বসলে প্লেটে কতগুলো চুল পড়লো৷
তুমি বাসা থেকে বের হবার পর এ মানুষটা সারাদিন চিন্তায় থাকে৷ তুমি ঠিকমত পৌছেছ কিনা! সারাদিনে কিছু খেয়েছ কিনা! তোমার পরিবারের জন্যে রান্না করা থেকে সব করে অথচ তুমি সারাদিনে ক্লান্ত হয়ে এসে বলো “সারাদিন কি বা* করছো?
তুমি একটু রেগে গেলেই তাকে “খা**” বলে খিস্তি করো৷ সে অভিমানে বুক ভাসিয়ে যখন কান্না করে, তুমি তখন বলো “প্যান প্যানানী বন্ধ কর” অথচ তার চোখে কখনও মুগ্ধতা দেখো নি৷ কখনও বলোনি “চোখে কাজল দিলে তোমাকে দেবী দেবী লাগে”
তুমি শুধু তার পরনের শাড়ি খুলতে শিখেছ৷ অথচ কখনও নিজে শাড়ি পরিয়ে দেওনি৷ শাড়ির কুচি ঠিক করতে গিয়ে তার নাভী স্পর্শ করে বলোনি “শাড়ি পরলে তোমাকে মায়াবতি লাগে”
সে**ক্স, কামুকতা ছাড়াও একটা মানুষের যে আরও অনেক কিছু চাওয়ার আছে সেটা তুমি বোঝোনি৷ বুঝতেও চাওনি৷ মনে রেখো! এসব তুমি বুড়ো হয়ে
গেলেই ফুরিয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, আজ আছে তো কাল নেই৷ কিন্তু প্রিয় মানুষের জন্যে তোমার চোখে যে প্রেম ভালোবাসা সেটা তুমি যুগ যুগ ধরে পেতে থাকবে………অচেনা আমি
আমারই শহরে
I am not afraid of tomorrow.....
because I have seen my yesterday.....
and I love today........
বিদ্রোহী আমি

Mahbub Setu
Executive Chef
হাই বন্ধুরা,
প্রফেশনালি আমি একজন হাইজিন স্পেশালিষ্ট - এইচ এ সি সি পি এনালিস্ট এবং একজন আন্তর্জাতিক মানের কুয়ালিফায়েড শেফ ছিলাম। কিন্তু এখন বাক্তিগত ছোট্ট খাটো ব্যাবসা নিয়েই আছি। হ্যাঁ, আমি লিখতে অনেক ভালবাসি। আসলে বলতে কাউকেই পারি না তো!... তাই লিখেই অব্যাক্ত অনুভুতি গুলোর বহিঃপ্রকাশ ঘটাই। আমার লেখনির প্রতি কারও কোন আপত্তি ও মন্তব্য থাকলে আমাকে নির্দ্বিধায় জানাবেন। আর আমাকে বন্ধু ভাববার চেষ্টা করলে খুবি খুশি হবো আমি। আমি এক স্বাধীনচেতা – একরোখা মানুষ। আর নিজের অনুভুতির কিম্বা মনের কথা শুনতে আমি পছন্দ করি, তাই যা খুশি তাই করি। কে কি ভাবল কে কি করল আমার এতে বিন্দু মাত্র আগ্রহ ও নেই। আর সব্বাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আমি মনে করি আমার প্রত্যেকটা লেখনির প্রত্যেকটা শব্দ ও আমার জীবনের বাস্তব ঘটনা, অনুভুতি, চিন্তা চেতনা সব কিছুই সত্যি। এসব আসলে কবিতা নয়। আমার জীবনের পেইনফুল অনুভুতিগুলো, কষ্টগুলো, আনন্দ কিম্বা হাসি - কান্না - মন ভালো অথবা খারাপের অভিজ্ঞতা আর অনুভুতিগুলোই শুধু একটু কাব্যিক ও পরিচ্ছন্ন ভাবে গুছিয়ে লিখবার চেষ্টা করেছি মাত্র। বলা যায় গদ্দকবিতা। কিন্তু অনুভুতি কিম্বা অভিজ্ঞতা গুলো আমার কখনোই কারও সাথে শেয়ার করা হয়নি। হতে পারে শেয়ার করতে চেয়েও পাইনি। কষ্ট কিম্বা মন খারাপগুলো হয়তো বা শেয়ার করতে নিজেও চাইনি।

