Profile Photo

আর্যOffline

  • Arjo
  • Profile picture of আর্য

    আর্য

    1 year, 6 months ago

    নিভৃতে একাকী বাঁধিব নির্জনতার
    গহীন মন্দির,
    একদিন নৈবেদ্য নিয়ে এসো
    পাবে সুগন্ধ ধূপির।
    ডানে শুনশান, বামে নিশ্চুপ
    সামনে প্রগাঢ় কুয়াশা
    পশ্চাতে কত! স্মৃতির স্তুপ।
    একাকী নৈবেদ্য হাতে
    আলিঙ্গন সুখ স্মৃতি মাথে
    অস্তিত্ব যখন আমার ভূত,
    দাড়ায়ে তুমি ভবিষ্য মাঝে
    অতীতে স্থির হয়ে আছি সাথে
    কেটে যাবে তোমার যুগ যুগ।
    তোমার উৎসর্গে, প্রার্থনা মাঝে
    মহাবিশ্বের সেইখানে পৌঁছে যাবে
    তোমার পূণ্যভাগের সুখ,
    সৃষ্টি, ধ্বংসের যাতাকলে
    দেখতে কি পাবে?
    আমার অতিক্ষুদ্রকায়া হাসিমুখ।
    [এ কবিতার নাম দেওয়া হয়নি, আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে প্রার্থনা, একটি নাম কমেন্ট করুন]

Skip to toolbar