Profile Photo

মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।Offline

  • Dhrubo-Abbas
  • শিরোনাম : “বুদ্ধিজীবী হত্যার ভয়ংকর স্মৃতি”
    কবি: ধ্রুব আব্বাস
    তারিখ : ১৪/১২/২০২৪ ইং

    আজ ১৪ ডিসেম্বর
    শহীদ বুদ্ধিজীবী দিবস,
    বাংলার বিজয়ের দ্বারপ্রান্তে
    হত‍্যা করা হলো হাজারো বুদ্ধিজীবী।
    ১৯৭১ সালের এই দিনে
    নৃশংসভাবে হত্যা করা হয়
    বাংলার তৎকালীন খ‍্যাতনামা
    ডাক্তার, লেখক, ইঞ্জিনিয়ার, শিক্ষক
    কবি, সাহিত্যিক, সাংবাদিক, বিজ্ঞানী
    রক্ষা পায়নি কেউ…

    যাদের প্রত‍্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায়
    ঘটানো হলো এতো বড় নৃশংসতা,
    পাকিস্তানি হানাদার বাহিনীর সহোদর
    এদেশের কুলাঙ্গার রাজাকার আলবদর।
    আজ ২০২৪ সালে দাঁড়িয়ে শুনতে হয়
    তারাও পালন করবে বুদ্ধিজীবী হত্যা দিবস,
    এ কেমন রসিকতা আজকের এইদিনে
    মারলে তোমরা পাকিস্তান জিন্দাবাদ বলে- মালিশও করবে তোমরা খুনির দল.!
    এতো কাটা ঘাঁয়ে নুনের ছিটার মতো…
    বাঙ্গালী কি মেনে নিবে
    তাদের এই প্রতারক চেহারা..!

    সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে..?
    যারা বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত,
    তাদের অনুসারীদের কাছ থেকে
    ‘ইনসাফে’র কথা শুনতে বাঙ্গালী কি প্রস্তুত?

    4
    6 Comments
Skip to toolbar