-
সময় লিখে নি নাম
……………………………………………………
ব্যাক্তিগত কথা গুলো শামুক খোলসে ছাল-
হৃদয় কাটছে, সময় আর বর্তমান ক্ষতবিক্ষত প্রাণ।
জানি না, কতটা বলে দিলে কেউ বুঝে যায়
ভাল নেই, নেই কোন কিছুই;
তবু বিষের নীল হাত ছুঁয়ে যায়।
বিশ্বাস আর অবিশ্বাসকে ভাগ, গুন যাই করি না কেন
কোথাও খুঁজে পাই না আর নিজেকে।এতো চিৎকার আমার ধরে রাখার ক্ষমতা নেই,
তবে যাও স্বাধীনতা, যত দূর পার,
এভাবে সূর্যহীন উত্তাপ মৃত্যুর আগাম বার্তা জানি আসছে।একটা রেশমি ফাঁসীর ছোবল, আমাকে ইতি টানছে বারবার-
যদি জানা যায় সবটা মিথ্যা ছিল, বলেছিল পৃথিবী যে সুন্দরের কথা,
তা সত্য নয়, প্রেমিকা সে অন্য হাতে স্বপ্ন বেঁধেছিল অনেক বার;তবে ত্রিভুজ আকাশ আর কারো নয়, আমারি
কান্ত এই ভালবাসার শরীর থেকে মৃত গন্ধ,
উফফ !
এবার সমুদ্র যাবে আমার বুকের রক্ত দিঘিতে,
তার পায়ে আর চুমু হয়ে স্পর্শ করবেনা যাতনার ঠোঁট।(পুরনো খাতা থেকে
২৯ /১০/২০১৩)
Friends
মো.সালমানুর রহমান দুর্জয় (MSR DURJOY)
@durjoy123
ভীষ্মদেব সূত্রধর
@vismadebsutradhar1996gmail-com
Tasmin-Aziz
@tasmin-aziz
Maksuda Akter
@maksudashima
Azuma Heem
@azuma-heem-33
Sabbir Ahmad
@sabbirahmad90
Mir Qudrot Addin
@qudrotaddin
Himel Paul
@himel1881
Md Maruf Ahmed
@md-maruf-ahmed
