-
____হালের_কাল-বিপর্যয়____
ইদানিং-কার কালসমূহ কেমন এলোমেলো আচরণ করছে;
যেমন, ভবিষ্যৎ যেন গত হয়ে গেছে,
অতীতগুলো কখনো আবছায়া গোছের বর্তমান –
আবার কখনো মনে হয় অবশ্যম্ভাবী অদূরবর্তী ভবিষ্যৎ;
আর বর্তমান যেন ধরা ছোঁয়ার বাইরে-
নবযাতকের স্বপ্নের ন্যায় সবটাই দুর্বোধ্য;
প্রবাহসমূহ অকারণেই অনায়াসে একে অপরকে ছেদ করে চলেছে-
বিজ্ঞানের সব তত্ত্ব উপেক্ষা করে বারংবার;
একই সব ঘটনা পুরোনো সব শিক্ষা অগ্রাহ্য করে-
ঘটে চলেছে একই ভাবে।“আমি” বিষয়টা প্রায়শই দ্বিখন্ডিত, তৃখন্ডিত বা বহুখন্ডিত;
বোধ হয় আয়না ভেঙে, পড়েছে কোন এক বন্ধুর তলে।
কোনটা এই আমি, কোনটা সেই আমি-
আর কোনটা অন্য-কেউ বোঝা বড়ই দুষ্কর,
যেন যুদ্ধ থেকে পলাতক লস্কর।✍️–মো. দানিয়াল আরাফাত
১৩ই জানুয়ারী, ২০২৪ ইং4 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
এস,এম,মেহেদী হাসান
@hassan-mehedi
আদিত্য পাল ঈশান
@ishandadaadi
মোঃ বায়েজীদ
@bayejid
Motiur Rahman Mizan
@dressed-human
শেখ মুহাম্মদ আলমগীর
@alamgir-hossain
Rumon-Aeka
@rumon-aeka
এমদাদ হোসেন
@emdad123


সময়টা আসলেই কেমন যেনো এলোমেলো। কি হচ্ছে, কোনদিকে যাচ্ছি দিশা পাই না। সময়োপযোগী লেখার জন্য ধন্যবাদ