Profile Photo

মো দানিয়াল আরাফাত (প্রমিস)Offline

  • MD-Daniel-Araphat-Promice
  • ___স্বতঃস্ফূর্ত___
    রাত আর সাথে চাঁদ,
    চায়ের সাথে তামাক,
    তৃষ্ণা আর আবিষ্কার,
    চিন্তন আর পরিবর্তন,
    যুক্তি আর খন্ডন,
    ত্তত্ব আর বিবেক,
    আঁধারের সাথে নিস্তবধতা,
    পাহাড়চূড়ায় একাকিত্ব,
    আগুনে মোমের বিগলন,
    কথার মান রাখতে ক্রম-পরিবর্তনশীল ব্যাকরণ,
    জীবন আর অজস্র খন্ডযুদ্ধ,
    পরাজয়, সাথে শিক্ষা,
    অপেক্ষা, অনিচ্ছা, মুক্তির আকাঙ্ক্ষা,
    জয় অতঃপর মুক্তির বেশে নতুন পরাধীনতা,
    সময় আর দিগন্ত,
    বৃষ্টি আর আবেগের উদ্গীরণ,
    আমার সাথে কল্পনা,
    মেঘের খেলায় ফুঁটে উঠা আল্পনা,
    আলো আর ছায়া,
    সব, সবটাই কি অদ্ভূত রকমের স্বতঃস্ফূর্ত !

    ✍️মো. দানিয়াল আরাফাত
    ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

    4
    2 Comments
Skip to toolbar