Profile Photo

Motiur Rahman MizanOffline

  • Dressed.Human
  • Profile picture of Motiur Rahman Mizan

    Motiur Rahman Mizan

    • 1 year, 9 months ago

    নদীর তীরে
    মতিউর রহমান মিজান (02:50 am – 03:53 am; 27.01.2025)
    —————————————————————————-

    কোনো এক শরতের বিকেল বেলা
    মন যদি চায় তবে নদী তীরে এসো,
    শুভ্র মেঘে ঢাকা আকাশের নিচে
    ফুরফুরে মেজাজে চোখ পেতে বোসো।

    ধীরে ধীরে শুয়ে পড়ে চোখ খুলে দেখো,
    দেখবে আকাশটা কত যে বিশাল!
    হেলে পড়া সূর্যটা আর কিছু পরে
    ধারিবে হলুদ থেকে রক্তিম লাল।

    আমি তবু হবো সেই সবুজিয়া ঘাস
    যার ‘পরে শুয়ে তুমি দেখবে আকাশ।

    পাতাগুলো মেলে দিয়ে ডাকবো তোমায়;
    বুক থেকে ছড়াবো কোমল পরশ;
    গালিচা হয়ে যদি ডাকি তোমাকে,
    দেবে না ছেড়ে তুমি দেহটা অলস?

    ফুরফুরে বাতাসে উড়বে আঁচল,
    উড়বে তোমার ঐ ঘন কালো চুল;
    ডান দিকে পাশ ফিরে দেখো একবার,
    ফুটিয়ে রেখেছি সাদা ঘাসফুল।

    দেখে তুমি একবার মুচকি হেসো;
    মন যদি চায় তবে প্রতিদিনই এসো।
    আমি কিন্তু তোমারই অপেক্ষায় রবো!

    3
    2 Comments
    • আমি তবু হবো সেই সবুজিয়া ঘাস
      যার ‘পরে শুয়ে তুমি দেখবে আকাশ।………………………লোভ জাগানিয়া

      • আমার মতো ছোট মানুষ আপনার মনে লোভ জাগানিয়া কিছু লিখতে পেরেছে ভেবে খুব খুশি লাগছে।
        অন্তত একজন রিয়াল পাঠক পেলাম।
        ধন্যবাদ, আপু।😍

Skip to toolbar