-
হৃদকম্পন
মতিউর রহমান মিজান (03:12 am – 03:30 am; 16.01.2025)
—————————————————————————-আমার অনেক স্বপ্ন ছিলো
বলো, কী লাভ তাতে?
আজও সেসব স্বপ্নই আছে
পূরণ হয়নি মোটে।বিশ্বাস করো মিথ্যে যে নয়,
সত্যিই আমি স্বপ্ন দেখি;
ঘুমিয়ে যে নয়, জেগেই আমি
রং-বেরং এর গল্প আঁকি।দশটি বছর হয়েই গেলো
অল্প করেই বুঝতে পারি,
নানান রংয়ের স্বপ্ন ঘুড়ি
নাটাই থেকে দিয়েছি ছাড়ি।সাহসী নই? বলো কী তুমি?
এমন সাহস কার-বা আছে?
দীর্ঘ সময় স্বপ্ন ঘুড়ি
রাখবে বেঁধে বুকের মাঝে?নাইবা পারি বলতে মুখে,
সত্য কি আর থাকে চাপা?
বুকের মাঝে হাতটা রাখো,
পাচ্ছো কি টের হৃদয় কাঁপা?2 Comments
Friends
জাহিদুল ইসলাম
@jahidnotes
Md Abu Munif Al Mukim-Rocky
@md-abu-munif-al-mukim-rocky
Md-Parvez
@md-parvez
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
S.m-Mehedi
@s-m-mehedi
Md. Habibur Rahman
@habib
Kazi Fahim hossin
@fahim6542
Rifat-Afrose-Rumpa
@rifat-afrose-rumpa
শিউলি চক্রবর্তী
@shiuli

যত যাই হোক, স্বপ্ন দেখা কিন্তু থামবে না। স্বপ্ন দেখা চলুক, সাথে কবিতা