Profile Photo

Motiur Rahman MizanOffline

  • Dressed.Human
  • Profile picture of Motiur Rahman Mizan

    Motiur Rahman Mizan

    • 1 year, 8 months ago

    জীবনের রঙ
    মতিউর রহমান মিজান
    ——————————

    জীবনের রঙ সেতো হয়ে যায় ফ্যাকাসে,
    সুতো বাঁধা ঘুড়ি তব উড়ে যায় আকাশে।

    সূর্যের লাল আভা নিভে যায় কালোতে,
    মূর্খতা ঘুচে যায় শিক্ষার আলোতে।

    বাহারি সবুজ পাতা রঙ খসে ঝরে যায়,
    সাধের এই দেহটাকে মরে গেলে মাটি খায়।

    গর্ব যা মিথ্যের, টিকে না তা বেশিকাল,
    ইয়া বড় গিরি তব হতে পারে মহাখাল।

    সাতরঙা রংধনু মিশে যায় ক্ষনিকেই,
    শিশু থেকে বৃদ্ধ হয়ে যাই অচিরেই।

    ফুল খুব সুন্দর, রয়েছে যা লতাতে,
    ছিঁড়ে দেখো নুয়ে যাবে সময়ের তফাতে।

    স্থায়ী নয় কিছু ইহকাল জগতের,
    আসলো যা এখনই, চলে গেছে দেখো ফের!

    5
    6 Comments
    • এই নশ্বর পৃথিবীতে কিছুই নয় অবিনশ্বর। কবিতার বিষয়বস্তু হিসেবে চমৎকার বিষয়। আপনার লেখার হাত ভালো, ছন্দও চমৎকার। কিন্তু ভাষা একটু মনোটোনাস লাগছে। এ নিয়ে কাজ করলে আমার মনে হয় লেখা আরো হৃদয়গ্রাহী হবে। (এটা আমার একান্তই ব্যক্তিগত মত)

      • @prithula আসলে আমি একজন প্রোগ্রামার, আপু। শখের বসে কবিতা, গল্প লিখি।
        কাজেই, আমি জানি আমার লেখা প্রফেশনালদের মতো হবে না। এমনিতেও আমার জ্ঞান ও শব্দভাণ্ডার খুবই সীমিত। তা থেকেই যা মাথায় আসে, তা-ই লিখি আরকি। এই কবিতাটা প্রায় ৩ বছর আগে লেখা। তবুও এখন থেকে আপনার পরামর্শ অনুসরণ করার চেষ্টা করবো।
        আপনার গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য ধন্যবাদ।❤️

      • @dressed-human শখের কবি হিসেবে অসাধারন হয়েছে। আপনার সফলতা কামনা করি।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 05 February 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar