Profile Photo

shakila-khatunOffline

  • shakila-khatun
  • Profile picture of shakila-khatun

    shakila-khatun

    • 1 year, 8 months ago

    ভালবাসার অনুভূতি

    ভালোবাসা এমন এক অনুভূতি
    যার বহিঃপ্রকাশ তুলনাহীন,
    হতে পারে তা হিমালয় পর্বত স্বরূপ
    হতে পারে বিস্তর নীল আকাশ,
    পূর্ণিমার তিথিতে এ ভালোবাসা
    উত্তাল ঢেউয়ে সাগরের জোয়ার।
    এ ভালোবাসা মিশে আছে
    জ্যৈষ্ঠের বাহারি ফলের মিষ্টতায়,
    বর্ষায় নদীতে ভাসানো ডিঙ্গি নৌকায়
    অবিরাম এ ভালোবাসা প্রাণ পায়।
    কদম কেয়া বনে উচ্ছল আনন্দে
    বৃষ্টির ছন্দে নেচে যায় এ ভালোবাসা।
    শরতের শুভ্র কাশবনের ছায়ায়
    আকাশে তুলোর ন্যায় মেঘের ভেলায়
    ছুটে চলে অবিরাম এ ভালোবাসা
    দিক দিগন্তের বয়ে যাওয়া হাওয়ায়।
    ভোরের পাখির কল কাকলিতে মুখরিত
    শিশিরে ভেজা ঘাসের গায়ে ছড়ানো
    এ ভালোবাসা রাতের শুভ্র গন্ধরাজ এর মত,
    আবার রক্ত জবা, কৃষ্ণচূড়ার ন্যায় রক্তিম।
    ভালোবাসা বসন্তের হাজারো ফুলের মাঝে
    বাতাসে ভেসে বেড়ায় সকাল সাঁঝে,
    উপলব্ধির দুয়ার খুলে যায় যত
    উচ্ছল এ ভালোবাসা প্রাণ পায় তত।

    3
    2 Comments
Skip to toolbar