Profile Photo

Abu Said VuiaOffline

  • Shahadatur-Rahman-Sohel
  • Profile picture of Abu Said Vuia

    Abu Said Vuia

    1 year, 3 months ago

    একজন লেখক সচেতনভাবে সমাজ ও রাষ্ট্রের কল্যাণ কামনা করে থাকেন। সমাজ, রাষ্ট্র তথা বিশ্বসৃষ্টির কল্যাণ সাধনাই লেখকের মৌলিক উপাসনা। এছাড়া লেখক সভ্যতার ভেতর আর কি অবদান রাখতে পারে নিজের কর্ম দ্বারা? তাই লেখককে লিখতে হয় সমস্ত অসুন্দরের বিরুদ্ধে, লেখককে লিখতে হয় সমস্ত অনিয়মের বিরুদ্ধে। এই অনিয়ম-অসুন্দরের বিকল্পরূপে সুস্থ ও সৌন্দর্যম-িত জীবনের নেশা মানবমনে প্রবেশ করিয়ে দেয়াই লেখকের মূল কাজ। ফলে সচেতনভাবে একজন লেখক কখনোই রাজনীতিবিমুখ হতে পারেন না। তাকে তার আদর্শের জায়গা থেকে লড়ে যেতে হয় সময় ও শাসনের বিরুদ্ধে। এর জন্য অতীতেও অনেক বিশ্বমানের কবিকে কারাবাস বা প্রাণদান করতে হয়েছে। ক্ষমতার রক্তচক্ষুকে উপেক্ষা করাই লেখকের দুর্দমনীয় সংকল্পের বহির্প্রকাশ। কিন্তু হতাশ হয়ে দেখতে হয় যে, আমাদের সমাজে তথা বর্তমান পৃথিবীতে রাজনীতি ও কবিতা – দুটোর সংজ্ঞাই উল্টে গেছে যেন।
    কবিদের রাজনৈতিক কবিতা লেখার মধ্যে দোষের কিছু নেই, বরং কখনো-কখনো তা অপরিহার্য হয়ে পড়ে। রাজনৈতিক কবিতা বলতে আমরা বুঝি যে কবিতার বিষয়বস্তু রাজনীতি, রাজনৈতিক চিন্তা, ধারণা, মতবাদ, সংঘাত, প্রতিবাদ, বিদ্রোহ ইত্যাদি। কিন্তু অধুনাকালে এ সংজ্ঞা পাল্টে গিয়ে নতুন একটি পরিভাষা যুক্ত হয়েছে আর তা হলো কবিতার রাজনীতি। …………………………………
    আমার বক্তব্য ছিল সেখানে যে, লেখক তার মৌলিক সত্তাকে ধারণ করে সমাজের অসঙ্গতিগুলো চিহ্নিত করুন আর তার যা দায়িত্ব তা তিনি নিষ্ঠার সাথে পালন করুন। – আরিফুল হাসান (suprobhat)

    5
    2 Comments
    • রাজনৈতিক মতাদর্শ মানুষের সহজাত। কবিরাও এর বাহিরে নন। তাই রাজনৈতিক কবিতা বা কবিতার রাজনীতি কোনটাতেই আমার আপত্তি নাই। কবির কাজ ছন্দের বুনটে নিজের চিন্তাকে ধরে রাখা। তিনি তাই করবেন। গ্রহণ করা, না করা পাঠকের হাতে। এখন প্রশ্ন হলো, কবি কি পাঠকের চাহিদা মাথায় রেখে লিখবেন, না নিজের মনের কথা প্রকাশ করবেন?

Skip to toolbar