Profile Photo

Md. Habibur RahmanOffline

  • Habib
  • Profile picture of Md. Habibur Rahman

    Md. Habibur Rahman

    • 1 year, 8 months ago

    প্রতিদিন তোমার থেকে
    মুহাঃ হাবিবুর রহমান

    প্রতিদিন তোমার থেকে
    একটু একটু করে সরে যাচ্ছি,
    আর বিশ্বাস? শিকড় থেকে মাটি আলগা হওয়ার মতো
    আলগা হয়ে প্রবাহমান স্রোতের সাথে
    ছুটে চলেছে অবিশ্বাসের মহা সমুদ্রের দিকে।
    এখন তোমার থেকে কোন আশ্বাসের তোয়াক্কা করিনা
    সব কিছু আমার নির্বুদ্ধিতার ফসল ভেবে মেনে নিয়েছি।
    বুঝবে কিনা বা বুঝতে চাও কি না! সে কৈফিয়ত চাইবোনা,
    কোন এক বৈশাখী বিকেলে
    খড় কুটোর মতো ঘূর্নি বাতাসের সাথে উড়ে গেছে স্বপ্ন-
    জীবনের জয় গান, অনেকটা বছর ধরে বিষন্ন রাত্রিতে
    মুখ লুকিয়ে কান্নায় কেটেছে জোৎস্নালোকিত প্রহর,
    তবুও তোমাকে জানতে দেয়নি, স্বকরুন কষ্টের নমুনা,
    মুখে হাসি রেখে ঢেকে গেছি শ্রাবনের ঝরা বৃষ্টির বেদনা
    শীতে কাঁপুনিধরা কোষের ছটফটানি,
    মুদ্রিত মুখের হুবুহু প্রতিচ্ছবি সাদা কাগজের বুকচিরে
    হৃদয়ের গভীরে লেপ্টে যাওয়া উত্তপ্ত লোহা শলাকা,
    গলিত লাভা অথবা মোমের মতো ঝরা পলিথিনের জলন্ত ফোটা
    আলিঙ্গন করতে পারি!
    কিন্ত তোমার আলিঙ্গন ভুলেও চাহিনা!
    প্রতিনিয়ত তোমার অবহেলা-অনাদর
    নারকীয় তান্ডব হয়ে ফিরেছে আমার বুকে,
    জীবন্ত লাশ হয়ে সয়ে গেছি যতোসব বিবেকহীন
    অভিনয়, এভাবে বেঁচে থাকার কোনো মানে হয়না?
    প্রতিঘাতের চিন্তা থেকে সরে এসেছি বারবার,
    কিন্ত কেন? সে উত্তর অজানায় থাক চির কালের তরে।
    ভাবতে পারো সেটি তোমার প্রতি আমার একধরনের দূর্বলতা!

    6
    3 Comments
    • ভাবতে পারো সেটি তোমার প্রতি আমার একধরনের দূর্বলতা!……………………………এই দুর্বলতাকে কী নামে প্রকাশ করা যায়?

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 21 February 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Md. Habibur Rahman

Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.

১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম।  সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে  সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।

Skip to toolbar