-
হৃদয়পদ্য
——————————————ঘড়ি কি গ’লে পড়ে মোমের ধরনে?
আসছে অবিরাম ও মুখ স্মরণে।
কান্না শুকিয়ে গালের পাশে দাগ,
বাতাসে লেগে আছে কী এক অনুরাগ।
ও নাম মুখে নিয়ে ঘরে কি থাকা যায়?
ও নাম হাতে নিয়ে মাথায় রাখা যায়।ঘড়ি কি গ’লে পড়ে মোমের ধরনে?
অবাক মায়া-ভরা মুখের গড়নে।
চোখের নিচে কালি গোধূলি আভাময়,
এবার এইভাবে জীবন হলো ক্ষয় __
আবার দেখা হবে কোথায় জেগে উঠে
কোন্ সে মহাদেশে সে নাম নেবো খুঁটে?ঘড়ি কি গ’লে পড়ে মোমের ধরনে?
আসছে অবিরাম ও মুখ স্মরণে।
ও নাম কুড়িয়ে মালায় গাঁথবো,
ও নাম-অঞ্জলি আঁজলে ভ’রে নিয়ে
সুনীলে ডুবে যাবো কোথায় থেমে গিয়ে?ঘড়ি কি গ’লে পড়ে মোমের ধরনে?
যাচ্ছি রেখে চুমু ও রাঙা চরণে।।
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
রাতিন আহমেদ
@ratin2190
মোহাম্মদ তোফায়েল হাছান
@mohammedtofaylgmail-com
মো আলেফ শরীফ
@alefsharif
ফারহান সীমান্ত
@melbetkhan
মোঃ রাঈদুল ইসলাম
@mdraidulislam
তাসনিম শাহরিয়ার
@tasnimmmm
নাদিম হোসাইন
@nadim-hossain
A.T.M WALIULLAH
@a-t-mwaliullah

