Profile Photo

Payel Akhter Jyoti NurOffline

  • Payel
  • Profile picture of Payel Akhter Jyoti Nur

    Payel Akhter Jyoti Nur

    1 year, 1 month ago

    অপূর্নতার তালিকায় একটু একটু করে কত রঙের নকশা জুড়েছি
    মস্তিষ্কে হৃদয়ের সেসব এখনো নিখুঁত কারুকার্য
    সব কথার কথা… কথা গুলো
    কথার কথাই জায়গা হয়েও
    অঘটিত সব ঘটনা যেন
    ঘটিত স্মৃতির জীবিত গল্প
    স্বপ্ন হলেও বাস্তব গল্প হলেও সত্যি
    যা কিছু কথা ছিল ,শুধু কেবল কথায় ছিল

    শৈশবের স্মৃতির মতোই মনে রাখবো আমি
    যেমন মধুর সোনালী শৈশব মনে পরলে মন কাপে
    ঠোঁটের কোনে বিশুদ্ধ হাসি নামে
    সেভাবেই মনে রাখবো
    সেসব গল্প হৃদয়ের ঠিক গভীরে নিখুঁত কারুকার্য করে রাখবো
    সেভাবেই মনে রাখবো

Skip to toolbar