Profile Photo

Ekhtiar UddinOffline

  • Ekhtiar2003
  • নি:সঙ্গ পথচারী- যেখানে প্রতিচ্ছায়াই সঙ্গী…

    4
    3 Comments
  • মানুষ মূলত পথচারী- যে এক বৃক্ষতলে ক্ষণিকের জন্য বিশ্রাম নিয়ে আবার তার পথ ধরে আর রেখে যায় তার পদচিহ্ন স্মৃতির মোড়কে…

    5
    3 Comments
    • ক্ষণিকের বিশ্রাম শেষে পদচিহ্ন থেকে যায় স্মৃতির মোড়কে ……🤍

    • পদচিহ্নই তো শেষ পর্যন্ত স্মৃতি হয়ে থাকে।
      গভীর এক সত্য।

    • যাওয়ার আগে এমন কিছু পদচিহ্ন রেখে যাই, যা স্মৃতিতে বেঁচে থাকে

  • স্মৃতিরা যেখানে চলমান, সেখানে বাস্তবতা নিছক এক রূপক…

    3
    1 Comment
    • কিছু স্মৃতি সত্যিই বাস্তবতার চেয়েও বেশি জীবন্ত।

  • সুসজ্জিত বাহিনীর মতো সে চক্ষুদ্বয় ভঙ্গুর হৃদয়ের প্রাচীরে কেবল ফাটলই বিস্তৃত করে…

    4
    1 Comment
    • এক লাইনেই ধরা পড়ে প্রেমের বিপরীত শক্তি…..🖤

  • Profile picture of Ekhtiar Uddin

    Ekhtiar Uddin changed their profile picture

    2
    2 Comments
    • সাহিত্যচর্চা অব্যাহত থাকুক। আরও সুন্দর সুন্দর লেখা পড়ার অপেক্ষায় রইলাম।

    • শুভকামনা

  • হৃদয়ের পাহাড়সম বোঝা যেন আকাশে জমে ওঠা ঘনকালো মেঘ;
    অশ্রুশিক্ত চক্ষুদ্বয় যেন সেই মেঘ ভেঙে নেমে আসা মুষলধারে বৃষ্টি- যা হৃদয়ের ক্ষতগুলোকে কিছুটা প্রশমিত করে;
    তবু তার রেশ রয়ে যায় কর্দমাক্ত মাটির মতো- মুছে যায় না সহজে…

    7
    4 Comments
  • চিঠিটা তার প্রত্যুত্তরে বলবে, “যে আকাশের দিকে চেয়ে থাকতে- সেই আকাশটা চুরি হয়ে গেছে…”

    বেজে উঠবে কাজী নজরুল ইসলাম এর প্রতিধ্বনি,
    “তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন”

    1
    1 Comment
    • হারানো সেই নীল,
      স্মৃতিরা হারালো মিল,
      ব্যথা জাগে তিল তিল।

  • সেই কিরণ মসৃণ পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলিত রশ্মিগুচ্ছ বুক বিদীর্ণ করে মিলিয়ে গেলো অনিকেত প্রান্তরে…

    2
    2 Comments
  • Profile Photo
    Syed Farah
    @syedfarah
  • উত্তাল স্রোতের ন্যায় তার চিত্ত দিগ্বিদিক আলোড়িত করে,
    কালবৈশাখীর ন্যায় তার আবেশ ক্ষণস্থায়ী—প্রভাব সুদূরপ্রসারী,
    বর্ষাস্নাত তার দৃষ্টি বক্ষস্থিত ধুলোকে নিমিষেই ধুয়ে দেয়…

    5
    5 Comments
  • যে শহর একদা সদা হাস্যোজ্জ্বল ছিলো- তার অলিতে গলিতে এখন শুধু ক্রন্দনের সুর…
    যে শহরের মানুষ মনুষ্যত্ব নিয়ে একেকটা যেনো আপাদমস্তক মানবই ছিলো- এখন তারা জীবন্ত লাশ…
    বোবা এ শহরের জবান থেকে তরবারির চেয়েও ধারালো বয়ান হারিয়ে গেছে…
    কুমারী এ শহরটি বেশ্যায় পরিণত হয়েছে…

    2
    2 Comments
    • “দেখুন বিশ্বস্ত শহরটি কেমন বেশ্যা হয়েছে! সে একসময় ন্যায়বিচারে পরিপূর্ণ ছিল; ধার্মিকতা তাতে বাস করত- কিন্তু এখন হত্যাকারী লোকেরা থাকে!”
      যিশাইয় ভাববাদী পুস্তক, অধ্যায় ১, শ্লোক:২১

    • “কুমারী এ শহরটি বেশ্যায় পরিণত হয়েছে…”—এটি সবচেয়ে শক্তিশালী এবং তিক্ত উপমা।

  • কখনো দমকা হাওয়া হয়ে ধাক্কা দিয়ে যায়,
    কখনো স্রোত হয়ে আছড়ে পড়ে তীরে,
    আবার কখনো ধূমকেতু হয়ে
    মিলিয়ে যায় অসীম মহাকাশে —

    ক্ষণস্থায়ী দৃশ্য, অথচ রেখে যায় গভীর ক্ষত…

    2
    1 Comment
    • “ক্ষণস্থায়ী দৃশ্য, অথচ রেখে যায় গভীর ক্ষত…”……………………চমৎকার

  • মানসিক রক্ষাবর্ম তো নিছক অজুহাত…
    আত্মসংরক্ষণের নির্মম অস্ত্র!

    2
    1 Comment
    • যার ঢালে আঘাত আটকায় না,
      বরং সম্পর্কের দরজা ভিতর থেকে গোজ দেওয়া হয়…

  • গ্রীষ্মের খরা সেই বৃক্ষকে প্রায় আধমরা করে দেয়,
    বর্ষার বৃষ্টি সেই বৃক্ষে একটু প্রাণরসের সঞ্চার করে,
    তীব্র শৈত্যপ্রবাহ সেই বৃক্ষের পাতাগুলোকে ঝড়ে দিয়ে নিঃস্ব করে দেয়…

    তবুও সেই বৃক্ষ মাটির বুক বিদীর্ণ করে এখনো আকাশের দিকে চেয়ে আছে যেন ঐশী বাণী তার হৃদয়ের বোঝাকে একটু উপশম করে…

    1
    1 Comment
  • কালের আবর্তন…!
    তা তো কালের আবর্ত পেরিয়ে অনন্তের দিগন্তে মিলিয়ে গেলো…

    4
    2 Comments
  • অন্ধকারাচ্ছন্ন কুঠুরি মোমবাতির ক্ষীণ আলোয় আলোকিত ছিলো। মোমবাতির অসম্পূর্ণ দহনে অন্ধকার আলোকে গ্রাস করে নিলো অকস্মাৎ…
    সেই দমকা হাওয়াটা কি জানে, সে কী নিভিয়েছে…!

    4
    4 Comments
  • ছায়ার সন্ধান করবো কিভাবে যখন সে নিজেই আলোর উৎস…

    4
    2 Comments
  • Load More Posts

Ekhtiar Uddin

একজন অপেশাদার লেখক।কারণ- আমি একজন শিক্ষার্থী ছাড়া আর কিছুই না।

-{আন্দালুসের মুসাফির}-যে এক বৃক্ষতলে ক্ষণিকের জন্য বিশ্রাম নিয়ে আবার তার পথ ধরেছে…

Skip to toolbar