Profile Photo

Motiur Rahman MizanOffline

  • Dressed.Human
  • Profile picture of Motiur Rahman Mizan

    Motiur Rahman Mizan

    1 year, 1 month ago

    তুমি জানো?
    শুধু তোমার চোখ দেখে তোমায় ভালোবাসি নি?
    না ঠোঁট দেখে, বা তোমার ঘন কালো চুল!
    কিংবা তোমার ত্বকের রঙ দেখে বাসিনি ভালো!

    তোমার উচ্চতাও ভালোবাসার কারণ না,
    না তোমার মেধা, সৌন্দর্য বা অর্থ, জানো?
    তুমি যে মিষ্টি ভাষায় কথা বলতে পারো,
    বড়ই তৃপ্তি পাই, বুঝতে পারো?
    তবে জানো কি, এটাও মূল কারণ না?

    তোমার হাতের লেখা কত সুন্দর!
    আর
    তোমার মুক্তাঝড়া হাসির কথা কী বলবো, বলো?
    আমার হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়, টের পাও?
    তবে জানো কি, এ কারণে আমি ভালোবাসি নি?

    তোমার একটা বাঁকা দাঁত যে আমার
    অনেক আঁকাবাঁকা দাঁতের সাবসেট,
    তার জন্যও ভালোবাসিনি তোমায়!

    আমি আসলে তোমাকে ভালোবেসেছি,
    ভালোবাসি,
    ভালোবাসবো!

    শুধু ভুল সময়ে ভুল উপস্থাপনের কারণে বোঝাতে পারলাম না!
    তুমিও বোঝালে, “ভালো লাগতেই পারে!”
    অথচ, ভালো লাগা না, আমি তোমায় ভালোবাসি!

    – ভালোলাগা না, ভালোবাসা!
    মতিউর রহমান মিজান
    (লেখা হয়েছেঃ ০৫.০৫.২০২৫ ইং – ০৬.০৫.২০২৫ ইং)

    3
    3 Comments
    • সত্যিকারে প্রেমিকের অভিব্যক্তি ফুটে উঠেছে আপনার কবিতায়। এক তরফা বা প্লেটনিক ভালোবাসাও কিন্তু এই পৃথিবীতে বিরাজ করে। এধরনের ভালোবাসার মহত্বও কিন্তু কম না। বরং বেশি। আপনার জন্য শুভকামনা।

      • @prithula ধন্যবাদ, আপু। আসলে কখনো প্রেম-ভালোবাসা নিয়ে লেখার ইচ্ছা ছিলো না। প্রকৃতি, পরিবেশ, সমাজ, দেশ, এগুলোই ছিলো আগ্রহের বিষয়। কিন্তু, ভেতরের অনুভূতিগুলো চেপে রাখা আজকাল বড়বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। তাই, পরিচিতমুখের আড়ালে এসে কবিতার মাধ্যমেই প্রকাশ করা আরকি। আপনার জন্যও শুভকামনা। ❤️

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 08 May 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar