-
“মনের চৌকাঠ”
১লা মাঘ,১৪৩১চোখ খুলতেই বেজায় বেগে
অভূতপূর্ব স্মৃতিরা ডানা ঝাপটে উড়ে আসে
আমার মনের চৌকাঠে,
সারি সারি নীলাভ শুভ্র দাড় কাকের মত
ভীষণ কৌতূহলী দৃষ্টিতে চেয়ে থাকে,
নিরর্থক সেই বেদনাশিক্ত প্রহর গুলো।
অর্থহীন প্রহর খুজতে গিয়ে
চোখ বন্ধ হয়ে আসে,
ঘুমোতে পারি না
নিরবে স্মৃতির নির্জন উদ্যানে দেখি
ভূতের বিচরণ!
বাষ্পীয় সেসব অশরীরী কান্নার পায়চারি
আমার মনের দিগন্তরেখায়।
মনে পরে! সে লিখে গেছে
আমার স্মৃতির আয়ুরেখায়
অসংখ্য অর্থবহুল অভিযোগ,
আর হৃদয়রেখায়
অজস্র অগোছালো সব আক্ষেপ।
তার খোলা পিঠ
যেন এক খোলা বাগান,
ভীষণ ইচ্ছে হয় বাগান বিলাশ করি
তার কিঞ্চিৎ হাসি মাখা ঠোটের কোনে ,
ভেসে ওঠে বসন্তের ঘ্রাণ।
জানি না তার মনে কোন ঋতু চলে
যে ঋতুই চলুক না কেন,
তার চোখের কৌতূহলে
আমার হৃদয়ে তখন ভরাডুবি বর্ষা,
তার হাস্যজ্জ্বল মুখশ্রীতে
কুয়াশা মাখা ভোর কানামাছি খেলে দেদার,
তখনও আমার বুকে উত্তপ্ত মরুভূমি
অকাল বিকেল আমার মন খারাপ হলে বুঝি!
তার স্মৃতিরা পাহারা দেয়
আমার মনের চৌকাঠে!লেখা : সাকিব
2 Comments
Friends
Jubak Anarjo
@abu-haanif
Ayra Aleha
@ayraaleha
যুবক অনার্য
@jubak
Shoriful Shoron
@shoriful-shoron
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
রানা আহাম্মেদ (নীল)
@rana-fiverr
রানা আহাম্মেদ (নীল)
@rana-fiverr
Jack-Dawson
@jack-dawson
Jack-Dawson
@jack-dawson

তুলট মঞ্চের প্রথম লেখাতেই বাজিমাৎ………………চমৎকার ভাবনা।