-
আরও কিছু পথ হেটে এলে দেখা যেত
মেঘ আকাশের প্রনয়ের সন্ধিক্ষণ,
শুভ্র মেঘেদের কাছে আমারও ছিলো
কিছু ক্লান্ত কলতানের অভিযোগ ,
বিমুগ্ধ জ্যোৎস্নায় গা ভিজিয়ে পথ খুজি
বুকের পাশে তখন দুঃখের আতুরঘর।
মেঘ আকাশের দাম্পত্য কলহে
ঝরছিল, তখনও অভিমানের অশ্রু,
এই জুবুথুবু সন্ধ্যায় কেটে যায় কিছু আলস্য প্রহর
বুকের মধ্যখানে তখন উত্তপ্ত মরুভূমি
যেন না পাওয়ার তৃষ্ণায় ধুঁকছে গোটা মিশরীয় সভ্যতা,
চোখের নিচে শ্রাবণ মাখা গোধুলির অত্যন্ত গাড় লাল রঙ
কিংবা কিশোরী প্রেমিকার হাতে রেশমি চুরির ঢং!
তার ঠোটের কোনায় তখনও রাজ্যের অভিমান
কোনো এক মনমরা দুপুরে,
তোমাকেই ডাকতে চেয়েছিলাম পেছন থেকে
প্রশ্নবোধক দৃষ্টিতে চেয়েছিলে নবীন দর্পন রূপে,
বলতে চেয়েছিলাম!!
ফুল,পাখি,প্রজাপতিদের অভিযোগের কথা,
খুজেছিলাম আকাশের মেঘের অভিমান ভাঙানোর পান্ডুলিপি,
তবুও শ্রাবণ আসে,
এই জুবুথুবু সন্ধ্যায় আমার বুকের মধ্যখানে,
তখনও মেঘের হৃদস্পন্দন!
মেঘের হৃদস্পন্দন।“মেঘের হৃদস্পন্দন”
কলমে – সাকিব2 Comments
Friends
Jubak Anarjo
@abu-haanif
Ayra Aleha
@ayraaleha
যুবক অনার্য
@jubak
Shoriful Shoron
@shoriful-shoron
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
রানা আহাম্মেদ (নীল)
@rana-fiverr
রানা আহাম্মেদ (নীল)
@rana-fiverr
Jack-Dawson
@jack-dawson
Jack-Dawson
@jack-dawson

একটানে পড়ে ফেলার মতো কবিতা। সহজিয়া ভাষায় চমৎকার ছন্দের কারুকাজ।