-
একবার বেলা শেষে
মুহাঃ হাবিবুর রহমানএকবার বেলা শেষের পথে সন্ধ্যা নেমেছিল,
গোধুলির আবির রাঙা দিগন্ত রেখা জুড়ে
লাল টুকটুকে ঠোঁটের ভাজে জেগে ছিল এক ফালি চাঁদ,
সন্ধ্যা রাগে দূরের গাঁয়ে আলো আঁধারের খেলা
ঝিঝি পোকাদের দলবাঁধা সঙ্গীতের মূর্ছনা
ঘাস ফড়িঙের মেলায় প্রাণের উচ্ছাস তখনও থামেনি,
দিন শেষের ধুলি মাখা রাত্রির আহবান
আমাকে বুঝিয়ে দিল, তোমার জন্য যে মায়া অপেক্ষা রত
গভীর অন্ধকারে নিমজ্জিত হবে তার বুকে!
সুখস্নাত স্থির সময় কেবল পার হবে মিলনের স্বাদে,
তবুও নিরান্ন মধ্য রাত, স্তব্ধ দুষ্টির আড়ালে লেপটানো
কাজলের দাগ-আমাকে জাগাতে যেন বদ্ধ পরিকর,
আমি তো জাগতেও চাই বিপরীত দেহের প্লাবনে ভাসতেও কোন আপত্তি নেই!
একবার দিনের শেষে দল বেঁধে গোয়ালে ফেরা গো মিছিলে
আমার মুগ্ধ স্বপ্ন নুয়ে ছিল ক্ষুরে ক্ষুরে-
তখন তোমাদের মাথার পরে ছিলনা ছায়া,
বিরুদ্ধ জীবনের বাঁকে শান্ত খোলপেটুয়ার বুকে স্রোত ছিল
নরম থকথকে কাদার মাঝে ঘাসের ডগা মাথা তুলে
জানাচ্ছিল কি ভাবে জোয়ার-ভাটায় বেঁচে থাকতে হয়!
জীবনের জোয়ার-ভাটার টান উত্থান-পতনের চিরায়ত বিধান
কী যে পাওয়া না পাওয়ার তীব্র দহনে পেড়ে মন,
আজ এই দিন –রাত্রির মাহেন্দ্রক্ষণে
যত মুখচ্ছবি চোখে ভাসে তাদের সবার ঠিকানা জানা নেই,
সময় সবারে ধুয়ে মুছে দিয়ে আমাকে করেছে স্বাধীন
পৃথিবী নামক গ্রহের সবুজ গালিচায় পা ফেলে
বেলা শেষের যাত্রী হয়ে স্নিগ্ধ মায়ায় লোভে হয়েছি লোভাতুর,
আমার জন্যে অপেক্ষায় আছে ছায়াপথের লক্ষ-কোটি তারা
তাহাদের আহবান আমি ফেরাতে পারিনা!
অযুত বিশ্বাষে জেগে থাকা প্রেমের শিখা নিভাতেও পারিনা!
অনেক কিছুতে না পারা ব্যর্থতা মোরে দোল দিয়ে লুকিয়ে পড়ে-
তোমাদের সফলতা তোমাদের একান্ত ভেবে নিও
আমিই কেবল উদ্ভ্রান্ত যাযাবর, নয়তো কী?
বিষাদে মূঢ় বাকহীন প্রানের দহন বেলায় কোন আশা বেঁচে নেই!
তবুও পথ চলা, পা তুলে পা ফেলা-
জন্মান্তরের বাঁবে বাঁকে জীবন যুদ্ধের মহা আয়োজনে মাঝে
শান্তি খুঁজে ফেরা,
আমার পথ আমার ভাবনার মতো বিশাল বিস্তৃত।4 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 31 May 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Md. Habibur Rahman
Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.
১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম। সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।
Friends
Nahar moyna
@moyna
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Md Rabiul Islam
@mdrabiulislam
Md-Shajib-Sikder
@md-shajib-sikder
Kh. Mahadi Hasan
@kh-mahadihasan
পরিমল রায়
@parimal-roy
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Okkhar ahsan
@okkharahsan
মিশকাত হোসাইন হিশাম
@hisham


আমার পথ আমার ভাবনার মতো বিশাল বিস্তৃত।…………… অসাধারন লেখনী