Profile Photo

Motiur Rahman MizanOffline

  • Dressed.Human
  • Profile picture of Motiur Rahman Mizan

    Motiur Rahman Mizan

    • 1 year, 4 months ago

    বারবার আমাকে রেখে সে চলে যায়!
    চেয়ে চেয়ে আমি তার চলে যাওয়া দেখি।
    সে তো শুধু চলা নয়; রীতিমতো দৌঁড়ানো!
    নিভৃতে তাই তার পুরোনো ছবিই আঁকি!

    এই ম্যারাথনে নিশ্চয়ই সে জিতে যায়;
    যদিও সে উসাইন বোল্টের মতো ছোটে!
    অথচ আমি হাঁটি কচ্ছপের মতো ধীরে;
    এভাবেই নাকি সফলতার দেখা জোটে!

    যদিও তার নাগাল আর ধরা হয় না!
    থেকে যাই অনেক পিছনে পরে!
    তবু এ যে ম্যারাথন; আগে-পরে হোক,
    শেষে যাওয়া তো এক হওয়ারই তরে!

    আশা করি লিমিট সে ক্রস করবে না!
    কী মনে হয়? করবে? উহু! পারবে না।

    – সময়
    মতিউর রহমান মিজান
    (লেখা হয়েছেঃ ০৭ঃ২৪ঃ৩৫; ২৩.১১.২০২৪)

    3
    2 Comments
    • শেষে যাওয়া তো এক হওয়ারই তরে!…………………বাহ! সুন্দর লাইন

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 23 June 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar