-
বৃষ্টির কবিতা
-যুবক অনার্যবৃষ্টিতে ভেজা সামান্য কিছু নয়
ভিজতে হলে আকাশে ভাসতে হবে মেঘ
মেঘের সঙ্গে মেঘের হবে বিয়ে
মেঘকে হতে হবে গর্ভবতী
তারপর প্রসববেদনা-
এতোকিছুর পরে তবেই তো বৃষ্টির দেখা
তোমাকেও পেতে হবে ফুরসত
অথবা অফিস কিংবা বাজারে যাবার বেলায়
ভুল করে ছাতা বাড়িতে ফেলে যেতে হবে
দুইপাশে বৃক্ষ-সারি মাঝখানে নিবিড় সড়ক
সঙ্গে তোমার প্রেমিকা এক শোভা পেতে হবেবৃষ্টিতে ভেজা সামান্য আয়োজন নয়
বৃষ্টিতে ভিজতে হলে মাথার উপরে
একটা মস্ত আকাশ তুলে নিয়ে
দুর্দান্ত হেঁটে যেতে হবে3 Comments
Friends
জহিরুল কায়সার তালুকদার
@zohirul-kayser-talukder
আমীর হামজা (লাম)
@amit
কবি-ম.ম.রবি ডাকুয়া
@monglarobigmail-com
Anika
@anikaa
Md-Akadullah
@md-akadullah
Rakib Hossain
@rakib-hossain
Md. Omar Faruk
@mofaruk
নোমান খালভী
@nomankhalovi
আলতাফ হোসেন উজ্জ্বল
@uzzal6821


হুডখোলা পায়েচালিত রিকশায় প্রিয়জনের সাথে বৃষ্টিতে ভেজাটাও কিন্তু কবিতায় আসতে পারতো। বৃষ্টিবিলাসের দুর্দান্ত শৈল্পিক কাব্যময়তা উপভোগ্য ছিলো।