Profile Photo

এড: সাজেদুল হক টুটুলOffline

  • sazedul
  • আমি আমার পৃথিবীর ন্যয্য হিস্যা চাই

    ——এ্যাড সাজেদুল হক টুটুল

    আমি আরোও ধ্বংস চাই

    চায় প্লাবন

    নষ্ট হউক সবশস্য

    ঝড়ো বাতাসের ক্ষুধার কাছে

    সব হউক নস্যি।

    ক্ষয়ে যাওয়া মাটির উর্বরতা যারা করেছে হ্রাস

    আমি তাদের তরে আরেকটা দুঃভিক্ষ চাই

    আমি আরেকটা ক্ষরা চাই

    আমি কাঠ ফাটা রুদ্র চাই

    যেখানে ফসলের মাঠ ফেটে তপ্ত বিরান ভুমি।

    আমি আরো উষ্বতা চাই

    তুষারে ঢেকে থাকুক রোদ্দেলা সকাল, এভিনিউ, চলার পথঘাট।

    প্রকৃতির তান্ডব লিলায়

    প্রযুক্তির গর্ব নিমেষেই হউক কুটি কুটি

    মোবাইল, লিফট, গ্যাসের চুলো, টেলার মেশীন

    নিমিশেই হউক বন্ধ

    শহর জুড়ে মৃত্যু লাশের মহামারী

    অবুজ শিশুর নিথর দেহ

    পিতার সামনে তাকিয়ে থাকবে অপলক।

    ভূমিকম্পে কেপে উঠুক ধরণী

    নদীতে বান ডাকুক, সুনামি দেয়ে আসুক জনমানব পূণনগরে

    মৃত্যুর আগে আমি আরো মৃত্যু চাই।

    রাতের আধারে ইটভাটার কালো ধূয়া

    অবলিলায় গলাটিপে ধরছে

    জোসনার মুক্ত বাতাসে।

    কল-কারখানা নির্গত ক্লরিনে ছেয়ে যাক ওজনস্তর

    কালো ধুঁয়া বাসা বাধুক শয্যশায়ীর শোবার ঘরে

    অক্সিজেনের অভাবে মৃত্যু যন্ত্রণা নেমে আসুক তার নাকের ডগায়।

    ধূলি ঝড়, অগ্নুপাতের ছায় বয়ে যাক অবিরাম

    দৃষ্টি সীমা নেমে আসুক শূন্যে

    আগত ২ ঘন্টা প্রিয়ার চোখে চোখ রাখা হউক বন্ধ।

    দাবানলে পুড়ে যাক প্রিয় শহর

    পুড়ুক নাগরিক সভ্যতা

    পুড়ুক পরিবেশ ধ্বংসকারীরা

    পুড়া দেহে যেন অগ্নিমূতির্তে শিক্ত শিখা।

    বরফের চাই ভেঙ্গে পড়ুক সমুদ্র বক্ষে

    সাইক্লোন, টাইফুন, টর্নেডো, হারিকেন

    গিলে খাউক একের পর এক নগর সভ্যতা।

    সাগরের ডেউ হারাক তার চলার গতিধারা

    নিস্তব্দ সাগরের নেই জোয়ার-ভাটা

    দিনের পর দিন অবিরত বৃষ্টি ঝড়ুক অবিরাম

    ধ্বসে যাওয়া পাহাড়ে আটকে পড়ুক পাহাড় খেকুর দু’পা

    মৃত্যু পয়গাম নিয়ে বিপদগ্রস্থ সময় তার পিঠে সা্ওয়ার

    সে যেন এগুতে না পারে এক পা।

    যারা নদীর জল বিষাক্ত করে দুকূলে করেছে নাশ

    ১০ টা লাশ পড়ে থাকুক তার উঠোনে

    পঁচা লাশের গন্ধে ভারী হয়ে উঠুক নিঃশ্বাস।

    কীটনাশকে যারা নষ্ট করেছে

    মাটির অনুজীব, প্লাংকটন, জলজ প্রানীর আবাস

    আমার রক্তধারায় প্রতিবাদী হউক তাদের সর্বনাশ।

    মানুষগুলো আজ বডড অমানুষ

    বিবেক আজ কেবলই ব্যাবসায়িক পণ্য

    ভেজাল আয়ের উর্বর সমাহার।

    একি রাষ্ট্র, একি সমাজ,একি বিবেক

    বন খেকো, ভূমি খেকো, পরিবেশ খেকো, পাথর খেকো, পাহাড় খেকো

    এমনি সব চরিত্রের বহুরুপি প্রকাশনা।

    আমি মরার আগে আরো মৃত্যু চাই

    আমি পাহাড় খেকোর মৃত্যুদন্ড চাই

    পরিবেশ ধ্বংস কারীর মৃত্যুদন্ড চাই
    হাজারটা অনিয়মকারী কর্ণদারদের বিচার চাই
    সাদা পাথর হত্যাকারী চোর ডাকাতদের শাস্তি চাই।

    আমি স্বচ্ছ আকাশ, মুক্ত বায়ু, নির্মল জলরাশির

    সবুজয়ানের এক বিশ্ব চাই

    আমি, আমাদের পৃথিবী ভালো রাখার ন্যয্য হিস্যা চাই।

    মানুষ যতক্ষণনা প্রতিবাদী হবে

    হাজারটা অনিয়ম তার টুটি চেপে ধরার আগেই

    আমি আমার মৃত্যু চায়।

    4
    3 Comments
Skip to toolbar