Profile Photo

Motiur Rahman MizanOffline

  • Dressed.Human
  • Profile picture of Motiur Rahman Mizan

    Motiur Rahman Mizan

    9 months, 2 weeks ago

    তারপরে সে যখন চরম হতাশাগ্রস্ত হয়ে পড়লো,
    আমার হৃদয়েও রক্তের ধারা বইতে শুরু করে।
    চোখের সামনে তার ভেঙে পরতে দেখেছে,
    একটা একটা করে বিশ্বাসের দেয়াল।
    ভেঙ্গে ভেঙ্গে জমা হয়ে, হয়ে ওঠে
    এক যুদ্ধবিদ্ধস্ত দেশের মতো ধ্বংসস্তুপ!

    জানি, ভেঙ্গে গেলে থাকে না নতুন শুরুর ইচ্ছা!
    ইচ্ছা থাকে না জীবনের রঙ্গিন স্বপ্ন দেখার!

    তবুও আমি বোঝাতে চেষ্টা করি, এটাই শেষ নয়।
    আসলে জীবন একটা নন-স্টপ গেম;
    চলতে থাকে একটার পর একটা সেশন।
    একটাতে জিতে গেলেই যেমন
    পরেরটা জেতার নিশ্চয়তা নেই,
    তেমনি একটা হারলেই সব হারা নয়!

    বরং, নিজেকে নিয়ে ভাবার সুযোগ।
    আমার আমিকে চেনার সময়!
    নিজেকে সর্বোচ্চ গড়ে তোলার স্টেপ।

    হারলেই দেখবে হাতছানি দিচ্ছে,
    সামনে আগানোর হাজারো রাস্তা!

    অবশেষে আমিও হতাশ হই,
    আত্মাকে বোঝালেও বুঝি না নিজেই;
    আত্মা আর আমি যে এক নই!

    – আত্মা ও আমি
    মতিউর রহমান মিজান
    লেখা হয়েছে: ২২ আগস্ট, ২০২৫ ইং

    6
    2 Comments
    • ভেতরে হতাশা, ভাঙা স্বপ্ন, আবার তার বিপরীতে আশা—এই দুইয়ের টানাপোড়েন খুব স্পষ্ট। একটি অসাধারন অন্তর্দ্বন্দের কবিতা।

Skip to toolbar