Profile Photo

মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।Offline

  • Dhrubo-Abbas
  • শিরোনাম : “ মাইন্ড করলেন না তো”
    কবি: ধ্রুব আব্বাস
    তারিখ : ০৫/১১/২০২৫ ইং

    সেদিন একজনকে জিগ্যেস করলাম
    আপনাকে কি আমি চিনি..!
    উনি বললেন- হয়তো আবার নাও হতে পারে
    আমি বললাম মাইন্ড করলেন না তো…!

    এলাকায় এক চোর ধরা পরেছে
    জনগণ তাকে গণধোলাই দিচ্ছে,
    তাই দেখে চোরের কাছে গিয়ে
    আমি বললাম মাইন্ড করলেন না তো..!

    এক দুর্নীতিবাজের সাথে দেখা
    দুদকের লিষ্টে তার নাম প্রথম দিকে
    সে বেশ উচ্ছসিত ভাবলেষহীন
    আমি বললাম মাইন্ড করলেন না তো..!

    এক ধর্ম ব‍্যবসায়ীকে দেখলাম
    বেশ বয়ান দিচ্ছে টাকা নিচ্ছে
    বৈধ অবৈধের কোন বালাই নেই
    আমি বললাম মাইন্ড করলেন না তো..!

    এক জ্ঞান পাপীর সাথে মোলাকাত
    বেজায় জ্ঞান ঝারছে পাত্রে অপাত্রে,
    সত্য মিথ্যা মিলিয়ে লোক ঠকাচ্ছে
    আমি বললাম মাইন্ড করলেন না তো..!

    3
    3 Comments
Skip to toolbar