Profile Photo

Niaz Aziz DipOffline

  • niazdip
  • Profile picture of Niaz Aziz Dip

    Niaz Aziz Dip

    7 months ago

    জ্যামিতিক মুক্তি

    বৃত্ত থেকে জ্যামিতিক মুক্তি পেতে—
    নিজের সাথেই হচ্ছে কথা।
    একফোঁটা বিন্দু
    বৃত্তকে টেনে হিচড়ে
    সমান্তরাল রাখতে চাইছে।

    জীবনের এক বৃত্তাকাল ঘুরে এসে—
    পরিসীমা মেলানোর চেষ্টা করছি।
    শূন্যের পেটে বসে আমি ভাবছি—
    ভাবতে ভাবতে আবার ঘুরে আসে সেই বৃত্তাকাল।
    এখন মনকে জ্যামিতি দিয়ে সমাধান করি—
    কোন পরিমাপ মেলে না
    মন-মাপা স্কেলে।

    দৃশ্য ও পৃষ্ঠার বাইরে
    গাছগুলো সমান্তরাল থেকে যাচ্ছে।

    জীবনের এই লম্বদূরত্ব অতিক্রম করে
    চিত্র আঁকলাম—
    মনের কোণে কোণে
    বৃত্তের চারপাশে
    দারুণ করে রাখলাম একাধিক আমি।

    বাহিরে শূন্যতা,
    ভেতরে একাধিক আমি—
    তাদের বৃত্তের ভেতর মুখ।

    2
    1 Comment
    • দর্শন এবং জ্যামিতিকে এক অদ্ভুত মনস্তাত্ত্বিক স্তরে মিশিয়ে দিয়েছেন। চমৎকার

Skip to toolbar