Profile Photo

মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।Offline

  • Dhrubo-Abbas
  • শিরোনাম : ” শুভ জন্মদিন সহধর্মিনী”
    কবি : ধ্রুব আব্বাস
    তারিখ : ০৯/১১/২০২৫

    আগামীকাল তোমার জন্মদিন
    এতো অসঙ্গতির ভিড়ে,
    হারাতে বসেছি নিজেকে
    তবু জানাই শুভ জন্মদিন…

    একদা তুমি প্রেমিকা ছিলে
    পরে তুমি ঘরের বউ হলে,
    তুমি জেনে রেখো ভালো করে
    ভালোবাসি প্রেমিকার মতো তোমারে…

    হয়তো এক গুচ্ছ রজনীগন্ধা
    নয়তো গোলাপের তোড়া হাতে,
    আজও বলতে চাই আমি
    ভালোবাসি শুধু তোমাকে…

    শীলাদ্রী সীমাদ্রী সৃজনের আম্মু
    অকৃত্রিম ভালোবাসা তোমার জন্য,
    তিন বাচ্চা সাথে তুমি আর আমি
    ভালোবাসার নীড় তোমায় ঘিরে…

    ভালোবাসা তোমার তরে
    রবে আজীবন,
    বেঁচে আছি বাঁচতে চাই
    তোমায় ভালোবেসে…

    তোমার জন্য হাজারো গোলাপ
    হাজারো সন্ধ্যা মালতী,
    জন্মদিনের এই শুভ ক্ষণে
    ভালো থাকো সুস্থ থাকো এই মিনতি…

    4
    3 Comments
Skip to toolbar