Profile Photo

Hujaifa MuhammadOffline

  • Hujaifa-Muhammad
  • Profile picture of Hujaifa Muhammad

    Hujaifa Muhammad

    7 months, 1 week ago

    *
    দেখিনা তোমায় কত দিন হল বলো!
    শুনিনা তোমার কথাগুলো এলোমেলো,
    জানিনা তুমি খেয়েছো না কোন বেলায়
    কোন বিকেলে গিয়েছিলে কোন মেলায়।

    বেলা বেড়ে গেলে ছায়া বড় হয় জানি
    মায়া বেড়ে গেলে ব্যথাও বাড়বে মানি,
    তুমিও কি বুঝো চোখ ভিজে উঠা মানে?
    বিষাদ কেন রাতের পাখির গানে?

    তোমার মনেও একই অনুভূতি জাগে?
    কষ্ট কি পাও, ঘেন্নাও হয় রাগে?
    কেন মিছেমিছি ভালো-বাসাবাসি শেষে
    অভিমান ভুলে বসিনি তোমার পাশে।

    অহম তোমার দাও না গো ফেলে দূরে
    রহম করো ক্ষত-বিক্ষত এই মোরে,
    ভুলে যাও সব, ভুল বুঝাবুঝি যত হলো
    দেখিনা তোমায় কতদিন হলো বলো!

    #হুযাইফা_মুহাম্মাদের_কবিতা

    5
    1 Comment
    • গভীর বিরহ, ভালোবাসা এবং অভিমানের মিশ্রণে ভরা একটি সুন্দর কবিতা।

Hujaifa Muhammad

I'm a mock legend, History-making insanity; I am a secret meditator. "Hujaifa Muhammad" আমি 'উপহাস লওয়া কিংবদন্তী, ইতিহাস গড়া উন্মাদ; আমি 'গুপ্ত ধ্যানী-সুপ্ত জ্ঞানী.. "হুযাইফা মুহাম্মাদ"

Skip to toolbar