-
অভিমান/কৃষ্ণজন
তোমাকে ভালোবাসার অনুমতি চাই,
প্রাপ্তির নয়।
প্রমিথিউস যেমন মানুষ ভালোবেসে,
আমিও তেমন তোমায় ভালোবেসে
শৃঙ্খল গায়ে জড়িয়ে জড়িয়ে,
বিরহ জ্বালার ঠোকরে ঠোকরে-
দেবতা হয়ে নয় প্রেমদাস হয়ে
তোমার প্রেমেতে মরতে চাই।তোমার নামেতে জপতে চাই।
তোমার অবগাহনে ভাসতে চাই।
অপমান-অবহেলার নোনতা সাগরে
প্রতি ঢোকে ঢোকে বিষ গিলে গিলে
প্রেম নয় সখী বিরহের আগুন
পরতে পরতে পুড়তে চাই।আমাকে না বোঝার অভিমানটুকু
হৃদয় গহীনের নিখাঁদ কোঠায়
অতি গোপনে, অতি সযতনে
আমারই কাছে শুধু রাখতে চাই।2 Comments
Friends
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
ishan_syed
@put23009laoia-com
ঐন্দ্রিলা আপু
@tjb02611toaik-com
মৌমিতা
@ofd66076toaik-com
Avik_kazi
@rlw81159toaik-com
আহান খান
@ukm39186laoia-com
Mohammad Solayman
@solayman
afrida-jahar
@afrida-jahar
Md-Akadullah
@md-akadullah

প্রেমিকের আত্মত্যাগ ও গভীর অনুভূতির এক চমৎকার প্রকাশ।