Profile Photo

মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।Offline

  • Dhrubo-Abbas
  • শিরোনাম : ” কিছু কথা ছিলো বাকি ”
    কবি : ধ্রুব আব্বাস
    তারিখ : ১৫/১১/২৫ ইং

    কিছু কথা ছিলো বাকি
    কিছু কথা হয়নি তো বলা,
    কিছু কথা রয়ে গেছে মনে
    কিছু কথা হবেনা কভু বলা…

    কিছু কথা ছিলো অসমাপ্ত
    কিছু কথা ছিলো অপরিপূর্ণ,
    কিছু কথা ছিলো অব‍্যক্ত
    কিছু কথা ছিলো অদৃশ্য…

    কিছু কথা ছিলো বলার
    কিছু কথা ছিলো শোনার,
    তুমি কখনো বলোনি বলে
    হয়নি তো আর শোনা…

    5
    3 Comments
Skip to toolbar