-
অগ্নিস্নান//কৃষ্ণজন
আমি যদি আস্তিক হতাম
ঈশ্বর থাকতেন না!
আজ আমি নাস্তিক
তাই তিনি আছেন।
আমি প্রকৃতির প্রতিপক্ষ
অথবা প্রকৃতি আমার।
এ যেন অদৃষ্টের এক চির শত্রুতা!
ভূমিষ্ঠ হওয়ার মধ্য দিয়েই যার শুরু।
জন্ম দিয়ে দেখালেন তাঁর প্রথম ক্ষমতা
না চাইলেও আমি জীবন দিতে পারি
না চাইলেও আমি যুদ্ধে নামাতে পারি।
স্বাগত জানানো হল ঢিসুম ঢিসুম খেলায়-
কখনও নিজের সাথে, কখনও বা অপরের।
পরস্পর বিরোধী ভীষণ এক যুদ্ধ।
আমি যদি গরীব না হতাম
কোন কষ্ট থাকতো না!
আজ আমি গরীব
তাই এতো কষ্ট!
আমি যদি প্রেমিক না হতাম
না চাইতেই পাওয়া যেত সব প্রেম!
আজ আমি প্রেমিক
নুলো ভিখেরি হয়েও তার প্রেম পাই না!
প্রতিটি মুহূর্তেই পরস্পর বিপরীত অবস্থান।
সব দেখাবে সব চেনাবে, কিছুই দেবে না!
মাঝে মাঝে মনে হয়,
গা ঝাড়া দিয়ে যুদ্ধে নামি
ছিনিয়ে আনি সব।
আকাশ নীলিমা, সমুদ্র বিলাস, সোনার হরিণ।
আর কঙ্কাবতী।
কিন্তু জোর করে তো আর সব পাওয়া যায় না-
যেমন তোমার ভালবাসা।
আর এখানেই আমার জয়!
কারণ?
কারণ,
ঈশ্বরও ওটা পায় না আমার কাছ থেকে।4 Comments
Friends
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
ishan_syed
@put23009laoia-com
ঐন্দ্রিলা আপু
@tjb02611toaik-com
মৌমিতা
@ofd66076toaik-com
Avik_kazi
@rlw81159toaik-com
আহান খান
@ukm39186laoia-com
Mohammad Solayman
@solayman
afrida-jahar
@afrida-jahar
Md-Akadullah
@md-akadullah



I want legible. Good luck