-
বদলে যাওয়া সময়ে
মুহাঃ হাবিবুর রহমানপালা বদলের খেলায়
বদলে গেছে সময়
দুঃসময় পিছনে ফেলে, মাথা উচু করে
তোমাদের কে নিজের মতো করে প্রাণ ভরে-
সু-সময়ের কবিতা শোনাতে চাই!
হিংসা-বিভেদ ভুলে, এসো কাধে কাধ মিলাই।
যুবক-বৃদ্ধ, কুলি-মজুর প্রাণ হীন বন্ধু সুজন পথ হারা জন
নব দিগন্তে দেখ আলোকের ধারা সম্ভাবনার মহা জাগরণ!
কান পেতে শোন দিকে দিকে আজ
বদলে যাওয়ার সুমধুর আওয়াজ
লক্ষ প্রানের মাঝে দখিনা হাওয়া দোল দিয়ে যায়-
খোল হৃদয়ের দ্বার নব উদ্দোমে নব চেতনায়
কণ্ঠ মিলাও
উচ্চ স্বরে গাও
আজিকে আর রহিবনা পিছে পড়ে ধুলি তলে অ-কারন
আমার আমিই স্বপ্ন সম্ভাবনার খনি, আমাতে রয়েছে মাহা প্লাবন,
ধুয়ে যাবে মুছে যাবে যত ব্যবধান অনিয়মের খেলা
নবচেতনায় নবীনধারায় সিক্ত ধরা হবে মিলন মেলা।1 Comment

Md. Habibur Rahman
Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.
১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম। সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।
Friends
Bogdan Fuller
@bogdanfuller
মো: কাজিমুল ইসলাম
@kajimul
আয়েশা সিমা
@ayesha-sima
রেদোয়ান আসিফ রিসান
@redoanasifrisan
Nahar moyna
@moyna
Md Rabiul Islam
@mdrabiulislam
Md-Shajib-Sikder
@md-shajib-sikder
Kh. Mahadi Hasan
@kh-mahadihasan
পরিমল রায়
@parimal-roy


“আমার আমিই স্বপ্ন সম্ভাবনার খনি”—এই আত্মোপলব্ধিটুকু প্রতিটি মানুষের জন্য পরম সত্য।