Profile Photo

Abul Hasan TuhenOffline

  • abulhasantuhen
  • Profile picture of Abul Hasan Tuhen

    Abul Hasan Tuhen

    6 months, 3 weeks ago

    ভালোবাসা
    -আবুল হাসান তুহিন

    এক মহাকাল ভালোবাসায়
    দেবো তোমায় ঢেকে,
    এই পৃথিবীর সব রঙের
    আল্পনাতে এঁকে ।।

    হাজার রাতের জোছনা এনে
    দেবো তোমার চোখে,
    সাত সাগরের সুখের দোলা
    থাকবে জমা বুকে।
    স্রোতের দোলায় মন রাঙাতে
    যাচ্ছে সময় ডেকে,
    এই পৃথিবীর সব রঙের
    আল্পনাতে এঁকে ।।

    হাজার রাতের প্রেমের কাব্য
    লিখবো দুজন মিলে,
    আকাশ বাতাস ছন্দে বিভোর
    আপন করে নিলে।
    জোছনা মাখা চন্দ্র তারা
    সাক্ষী করে রেখে,
    এই পৃথিবীর সব রঙের
    আল্পনাতে এঁকে ।।
    ০৪/০৬/২০২৫
    বুধবার

    2
    2 Comments
Skip to toolbar