Profile Photo

ইমরাউল কায়েসOffline

  • imraulkayes94k30
  • পল্টি দ্যায় সবটিতে

    সব হালায় পল্টি মারে, তেত্রিশ বরস কাডি গেল- কেউ কথা রাইখলো না
    ল্যাদাকালে এক বাজনদার পরদেশি গীতের মাইঝে অফ দিয়া কইসিলো-
    চানরাইতে তুমারে বাকিডা হুনামুনে
    কতো চানরাইত আইলো-গেলো, হুমুন্দির ঘরের পো আর আইলো না
    পচিস বরস খামোশ খারায়া আছি।

    মামুর বারির হুক্কাওলা বীরেন কইসিলো, আরেকডু লাম্বা হও ছোডমিয়া
    তুমারে আমি হাতিরঝিল দেখাইতে লইয়া যামুনি
    হেই ঝিলের কইলজায় বইয়া মাইছাকুমারী নাচে, দেওয়ের চুলে বাইন্ধা দেয় বেণী!
    বীরেন কাকা, আমি আর কত্তো লাম্বা হমু? আমার মাথাডা ঘরের ছাদ
    ভাইংগা আসমান ফুডা কইরবো যহন, তারপর কী আমারে ঝিলে নিবা?

    জিন্দেগিতে একখান ইংরিজি ফিলিম দেখা পারলাম না,
    দ্যাখায়া দ্যাখায়া আখনি আর কাবাব গিলসে খোশালবাড়ির খন্দকেরা,
    কাঙ্গালি হয়া খন্দকারগো গেটে সানাই আর ফুলঝুরির মেলা ভুলি নাই,
    তামাশার বারিশের মাইদ্যে সোনার চুরি লাড়ায়া খোবসোরত মায়াগো কতো বাঁই
    আমারে তারা ফিরাও দেখে নাই!
    আব্বায় মোর ঘেডি লারায়া কইসিলো, দেহিস, একদিন আমরাবি…
    আব্বার এহন সাঁঝরাইত, কিছুই আম্রার দেহা হয়নিক্কা
    হেই ইংলিশ ফিলিম, হেই কাবাব-বিরিয়ানি, হেই সানাই-ফুলঝুরি
    হেইগুলা আমারে আর কেউ ফিরায়া দিতো না।

    কইলজার উপ্রে আতরি রুমাল গুঁইজা, রাশেদাবু কইসিলো,
    যেইদিন ইজ্জত লয়া খারাইতে পারবি-
    হেইদিন তর শেরওয়ানিতো এমুন ভুরভুর ঘেরান পাবি!
    ইজ্জতের লিগা পাঞ্জার মধ্যি জান লয়া,
    বিরিশ গরুর গলাত দিসি রেশমের ফাঁস
    দুনিয়া কবজ কইরা, কোহকাফ উল্টায়া আনছি ১০৮খান লাল গুলাব
    কিন্তু বুবুর ওয়াদা ফলে নাই, তার শইল্লে এহন খালি ঘাম-কফের ঘেরান
    এহনো হ্যায় বান্দির মতোন খাইটা যায়!
    সব হালায় পল্টি মারে, তেত্রিশ বরস কাডি গেল- কুনো হালায় কতা রাহে না!

    (সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি অবলম্বনে, ঢাকাইয়া কুট্টিদের নিকট ক্ষমা প্রার্থনাপূর্বক)

Skip to toolbar