-
আমার বলার ছিল সব
অনেক কিছু বলার ছিল আমার।
অনেকে অনেক কথার পাওনা আমার কাছে।আমি একবার সমুদ্রকে বলতে চেয়েছিলাম,
সমুদ্র আমার অনেক দুঃখ।
আমাকে একটু দরদ করো।
আমাকে একটু দরদ দাও।আমার মন খারাপ নই।
সমুদ্র, আমার মনে অসুখ।
বেজায় বাজে অসুখ,
বিষের পরিমাণ তুমি যাকে ছুয়ে দেখো,
যে প্রেমিকা দুঃখ পেলে তোমার কাছে করে দুঃখ নিবেদন,
সেই প্রেমিকার সমান।আমি অপেক্ষাকে বলতে চেয়েছিলাম,
অপেক্ষা তুমি সুন্দর।
যে কাজল চোখ দেখে পাগলের দার্শনিক হওয়া,
সেই চোখ আবার কবে দেখতে পাবো,
আবার কবে দেখতে পাবো,
কবে পাবো তুমি সেই অপেক্ষা।আমি অপেক্ষাকে বলতে চেয়েছিলাম,
অপেক্ষা তুমি তো কাজল চোখের মেয়ে
যাকে ছারা দিব্যি প্রহর কেটে যায়
কিন্তু সন্ধ্যা এলেই কাছে এসে কড়া নাড়ে,
বলে কবিতা বানাবে?অপেক্ষা নইতো কাজল চোখের মেয়ে।
আমি তোকেও বলতে চেয়েছিলাম।
আমার আন্দোলনে আমিই পরাজিত,
তোর সাথে লড়বো এমন প্রেম আমার ছিল নারে।আমি বলতে চেয়েছিলাম,
আমি হেরেই গেলাম।আমি বলতে চেয়েছিলাম সব,
বলতে চেয়েছিলাম আমি হেরে গেছি।আর বলতে চেয়েছিলাম
তোকে কাজল চোখের মেয়ে,
সমুদ্রের কাছে আমার দুঃখ ভান্ডার।লেখা: বাঁধন
Friends
মাসরুর মুজাহিদ
@masrurulhudatoha
মো: সোয়াদ।
@suwad
শাহরিয়ার আহমেদ রাহুল
@shahariarahmedrahul
Arafat kk
@arafatkk
rahat ahmad
@rahatahmad
আহমেদ ছাব্বির
@sabbiroo7
মুহম্মদ জাহিদুল হক
@zahidulhuqzico
মুরসালিন ত্বহা
@mursalinahmed
Abcde gh.
@abcdegh
