Profile Photo

Abcde gh.Offline

  • abcdegh.
  • খোলা চিঠি

    খোলা চিঠি পথের কথায়,
    পথহারা পথিক যাযাবর,
    খুঁজে নেয় তাও তবুও ঠিকানা—
    পথের মানুষ পথেরই ঠিকানায়।

    কী-বা পেলাম আমি
    তোমাদের কামুক শরীরবৃত্তীতে?
    বিকার-নষ্টামির জারজ ফিটাস,
    জন্ম নিলাম আমি।

    তোমাদের জ্বালা-যৌবন
    মেটাবার ক্ষুধা, পরিচয়হীন
    অনাগত প্রাণের অন্য কোনোভাবে
    এ পৃথিবীতে বেঁচে থাকার
    অধিকার নষ্ট করে,
    সার্জিক্যাল কালো ব্…Read More

    1
    2 Comments
  • বাবা

    মা তো আমার ছোট্ট
    শরীর বুকে গুঁজে কাঁদে।
    বাবা, এই ফিটাসের ছোট্ট দুটো
    হাত তুমি ছেড়ে দেবে নাতো?

    মায়ের পেয়েছি কোল,
    বাবা, তোমার কোলে-পিঠে
    আমাকে মানুষ করার শাসন
    পেলাম না বড় আর তো আমি।
    বাবা, এই ফিটাসের ছোট্ট দুটো
    হাত তুমি ছেড়ে দেবে নাতো?

    বাবা, আমি জানি, কখনো তুমি
    আমার হাত দুটো ছাড়বে না।
    তোমার কাঁধে আমাকে চড়িয়ে
    আমাদের…Read More

    2
    2 Comments
    • কবিতার ভাবনার গভীরতা আর রূপকের ব্যবহার এক কথায় অনবদ্য।

    • বাবা, আমি জানি, কখনো তুমি
      আমার হাত দুটো ছাড়বে না।

  • ফিটাস

    তোমার কোলে অসাড় শিশুটা,
    পিঠজুড়ে ডোবা জারক রসে ফিটাস।
    তোমার কাছে আমাকে ধরে—
    বেঁচে না থাকার আমার মুখটি
    তোমায় দেখতে দেয়।

    মৃত্যু হয় এ শরীরে,
    তবুও তুমি আমার মা।
    তোমাকে ভালোবাসি আমার
    এই অবশ চেতনায়।

    তোমাকে বলবো না আমি
    আমার আর কোনো কিছুই,
    আমার আর কোনো অনুভূতি।
    আমার ছোট্ট হাতটা ধরেছিলে;
    কেঁপেছিলো কি তোম…Read More

    2
    1 Comment
  • মা

    মা, তুমি কান্না করেছিলে—
    আমি কাঁদতে পারিনি।
    আমার এ জীবনটাকে তখন
    বুঝি সমস্ত দুঃখ ভেবে নিলাম।

    তোমার ফিটাসের অন্ধকার দেয়ালে
    আমার ছোট্ট দুটি পা খুঁজতে গিয়ে,
    দুর্ভেদ্য সে দেয়াল ভেদ করি।
    তুমি জেনে গেছো— বাঁচব না আমি,
    দেখতে পাব না তোমায়; জেনেও
    তোমার সেই আঁধার শূন্যতা
    আমার পৃথিবীর কবরটাও কি

    তোমার মতো পরম মমতায় ঘেরা
    তোমার যত্নে থাকা সেই ফ…Read More

    3
    2 Comments
  • বনলতা সেন

    এক রোদ-দুপুরে
    পোহানো এক নির্জনতায়,
    এই অরণ্যের বুকে—

    স্তব্ধতার বুকে ধীর
    ছোট ছোট প্রাণের স্পন্দন,
    শান্ত নদীর জীবনটা তোমার।
    সে নদীর ডিঙি নৌকা তোমার,
    পাতালী ঝর্ণা তোমার—

    তোমাকে বলছি, বনলতা সেন—
    তোমাকে বলছি, বনলতা সেন।

  • ল্যাবোটারি

    মর্গের ভারী দরজা ঠেলে
    তোমার এই ল্যাবটারিতে
    তাজা রক্তের ঠাণ্ডা ঝাপ্টা
    দেয়ালে দেয়ালে অবশ অনুভূতি হারায়

    বর্বরতায় রচিত উৎসব
    অস্থির প্রতিনিয়ত নিষ্ঠুর
    পৃথিবী দিয়ে তোমাদের
    এ শবে ফিরে আসা
    নিরপরাধ কারোর একজনের
    রক্তমাখা চাদরটা কই?
    নির্দোষ প্রমাণে তোমাদেরও
    লাশের অভিনয় যেন
    দেখতে পাচ্ছো হত্যালীলায়
    লাশগুলোর উপর দাঁড়…Read More

  • বুনোহাঁস

    বৃষ্টির আছে বুনো সুর।
    বৃষ্টি পড়ে বুনো জলে।
    ঢেউ হয়ে শব্দগুলো খেলে,
    উঠেছে জলের উপর—
    নরম ভেজা কুয়াশা।

    দূরে ছিলে তোমরা,
    দেখা যায় কুয়াশায়,
    যাচ্ছো, চলে যাও।

    সফেদ ডানার ফেনায়,
    রোদ মাখা কুয়াশা—
    তোমাদের রোদ মাখা কুয়াশায়।

    3
    3 Comments
    • রোদ মাখা কুয়াশা”—কি চমৎকার উপমা!

    • চিত্রকল্পটি চোখ বন্ধ করলেও দেখা যায়…..🤍

    • বিদায়কে এত নরম ভাষায় বলা
      কবিতাটি পড়ে মন অনেকক্ষণ ভেজা থাকে।

  • সূর্যমুখী

    শিশুপার্ক ভেবে বৃত্তাকার
    লোহার গেটের ফাঁক গলে
    একটা নবজাতক, কিন্তু না—
    ভুল করে ঢুকেছে সে এক
    দুগ্ধ খামার সংলগ্ন সূর্যমুখী বাগানে
    সদ্য শিখেছে হামাগুঁড়ি দিতে,
    ঠোঁটের কোণে তার
    নিষ্পাপ, সরল হাসি;
    এগিয়ে যাচ্ছে সে বাগানে
    বাগানে যাবার পর
    সে খুঁজছে মাকে।
    সূর্যমুখী তার ঘামে
    ভিজছে কেন? সে
    কি বলতে পারছে না,
    আমিও কাঁদছি
    বলো, সূর্যমুখী কেন
    কাঁদছো…Read More

    3
    3 Comments
    • অসাধারণ কিন্তু কী ভীষণ যন্ত্রণাদায়ক! ওই নিষ্পাপ শিশুটি যখন সূর্যমুখীর কাছে তার মাকে খোঁজে, তখন চোখের জল ধরে রাখা দায়।

    • সূর্যমুখী বাগানের নিচে নীরব কান্না লুকিয়ে আছে….🖤

    • জড়িয়ে ধরতে চায় কিন্তু পারে না এই অসহায়ত্বটা কবিতার সবচেয়ে শক্তিশালী জায়গা।

  • Profile picture of Syed Farah

    Syed Farah and Profile picture of Abcde gh.Abcde gh. are now friends

    Profile Photo
    Syed Farah
    @syedfarah
  • হিজল ছায়ার জলসিঁড়িতে

    ছোট ছোট সবুজ পানা
    বাদামি কালচে রঙা
    পুকুর হাওর বিলে
    এক টুকরো স্ফটিক আলো
    হিজল শাখে ছায়ায়
    প্রতিটি দিন আমাদের
    একটা নতুন সকাল
    প্রতিদিন দিন তাদেরও
    বুনোহাঁসেদের একটা নতুন সকাল

    তরু লতার বনের মাচায়
    যে শিশুটি খেলা করে
    গুল্ম লতার ফুলে
    হাঁসের ছানাটিকে কাছে
    ডেকে নেয় শিশুটি
    খেলবে তারা একসাথে…Read More

    3
    4 Comments
    • পাতা ঝরার দিনে এর লেখার পর আরকেটা minimalist neo paradox lekhar procesta. জানি না এ লেখাটা আপনাদের কাছে কেমন লাগবে 🙂

    • ‘হিজল ছায়ার জলসিঁড়ি’—নামকরণেই এক ধরণের মায়াবী আকর্ষণ আছে। প্রতিটি পঙক্তি যেন এক একটি জলরঙের ছবি। চমৎকার লিখেছেন!

    • হিজল গাছের ছায়ায়
      এক নির্মল সকালের ছবি

    • সরলতা আর মায়াভরা চিত্রকল্প…🤍

  • দেবতা

    দেখতে চাই এক
    অনাহারীর মৃত্যু হে
    কৃষক তুমি নেবে এ মৃত্যু?

    নিড়ানো শস্য ক্ষেত
    গায়ে কাঁদাজল সাদরে
    লেপ্টে যায় কত সহজে পলিমাটি
    দেবতা তুমি নও সমাজের
    গগনের প্রখর সূর্য
    পোড়াতে চায় তোমায়
    দেখতে চাই এক
    অনাহারীর মৃত্যু
    হে কৃষক তুমি নেবে এ মৃত্যু?

    2
    1 Comment
    • যে কৃষক পলিমাটির মমতায় সবাইকে অন্ন জোগায়, তার ভাগ্যেই জোটে অনাহারীর মৃত্যু—আমাদের সমাজের এর চেয়ে বড় লজ্জা আর কী হতে পারে?

  • …যাও গহীনে পূর্ণিমায়

    কেড়ে নিলো তোমার বাসভূমি
    আমাদের আদিপুরুষ ছিলো
    শিকারি পরিচয়ে কেড়ে
    নিলো তোমার বাসভূমি
    চিরহরিৎ তোমাদের জন্মভূমি
    উদ্বাস্তু করলো তোমাকে
    নিজের জন্মভূমিতে উদাস্তু তুমি
    দখলে তাদের চারণভূমি
    ………

    1
    1 Comment
  • হলুদ বনের উঠোনে
    খসে পড়া পাতারা
    নিয়ে যায় আঁকাবাঁকা পথ
    ছড়িয়ে ছিটিয়ে মিশে
    তা নয় সেখানে আছে
    আজো আকাশের নক্ষত্রেরা
    যাও গহীনে পূর্ণিমায়…..।
    ………….

    2
    3 Comments
    • পূর্ণতাই পূর্ণিমা।

      • আকাশের নক্ষত্ররা যেখানে খসে পড়া পাতাতে পড়ে আছে সেখানে কিভাবে পূর্ণতাই পূর্ণিমা হতে পারে?

    • গহীনে পূর্ণিমার নির্জনতা পড়ার সময় অনুভব করা যায়। খুবই মায়াবী বর্ণনা!

  • পাতা ঝরার দিনে

    খয়েরি হলুদ আলোর
    রেখায় আমাদের পথ
    প্রান্তর পাতা ঝরার দিনে
    পাতা ঝরার দিনে

    ঝরা আলোর হিজলে
    এনে দেয় বসন্ত
    তোমার আমার প্রেম
    খয়েরি হলুদ আলোর
    রেখায় আমাদের পথ
    প্রান্তর পাতা ঝরার দিনে

    বিমোহিত হয়ে দেখি
    গাছের ঝরা পাতা
    পাখিরা এ গান গেলো
    আমরা ভালোবাসলাম দুজন
    প্রজাপতি হবার আশায়
    খয়েরি হলুদ আলোর রেখায়
    আমাদের পথ প্রান্তর।

    2
    3 Comments
    • তবে কি রিক্ততাই পূর্ণতার পথে প্রথম পদক্ষেপ?? দারুন বলেছেন।

    • খয়েরি-হলুদ আলোর রেখা, হিজল ফুল, ঝরা পাতা এই কয়েকটি উপমা দিয়ে প্রেমের যে ছবিটা এঁকেছেন, তা চোখের সামনে একটা শরতের বিকেলের মতো ভেসে ওঠে!

      • এ লেখাটা শরৎের বিকালকে মিন করা হয়নি। এটাকে মেটামরফিকে ভাবেন অনেক অর্থই খুঁজে পেয়ে যাবেন🫠🫠

  • সাইকোপ্যাথ

    রক্তের বৃষ্টি
    আলোর নীল ধোঁয়া
    মাকড়সার ছেঁড়া জালে
    সূর্যটাকে শিকার
    ধুয়ে যাওয়া হিমে
    অসম্ভব নিঃস্তব্ধতা
    এই ভেতরটাই
    অন্ধকার রয়ে যায়

    মৃত ছাতিমে নিঃশব্দপুর
    পেছন ফেলে মৃতের ভুল
    নিঃশব্দে কে হেঁটে যায়?
    দেখি আমি নিজেকেই
    সময় থামে আবার হাসি
    শেষে দেখি কেউই না
    দুটো পথেই হেঁটে যাই

    হাতের দাগে শুকনো রক্ত
    শিশুর…Read More

    3
    1 Comment
    • রক্তের বৃষ্টি আর শিশুর হাতের ফুল—কী অদ্ভুত এক বৈপরীত্য! আপনার কলমে এক সাইকোপ্যাথের মনস্তত্ত্ব এত নিখুঁতভাবে ফুটেছে যে শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বয়ে গেল।

  • নোনা বালির সূর্যটা
    আছড়ে পড়ে কিছুটা
    দূরে যেয়ে মরা খুলিতে
    চোরাবালি ফুঁড়ে বেরিয়ে
    আসে লাল কাঁকড়ারা
    সৈকতে সমুদ্র জলের স্নানে
    যেমনটা অতল সমুদ্রে
    রঙের নীলাভে প্রবাল
    এসেছে উঠে এ পাড়ে
    …………

    3
    2 Comments
    • আরও পড়তে চাই…

    • নোনা বালির সূর্য আর মরা খুলির ওপর আছড়ে পড়া—পুরো দৃশ্যটা যেন চোখের সামনে ভেসে উঠল। কী অদ্ভুত এক বিষণ্ণ সৌন্দর্য!

  • ঘাসগুলো ছুরি হয়ে
    হাওয়ায় দোলে বাতাসের
    ডানায় এই শরীরে
    ভুল জন্ম নিতে
    শরীরে বোনা আকাশে
    ঘৃণা স্মৃতির গত
    হয়ে যাওয়া সুখগুলো
    এবারের শব্দাহরণ।
    ( ঘাসফড়িং)

    4
    1 Comment
    • জীবনের রিক্ততাকে আপনি খুব সাহসের সাথে শব্দে রূপ দিয়েছেন।

  • কোনো আলোর উৎসে
    চুপচাপ চারিধার একাকী
    এক অন্ধকার মানুষ
    বসে আছে বেদনার নীলের পাড়ে
    বেদনার নীলের পাড়ে

    দূরের ঐ চাঁদ
    কি যে গল্প করে
    সে মানুষটির সাথে
    নিবিড় এক শিয়রে
    কাঁধে মাথা রেখে
    কি যে গল্প করে
    ফিসফিসিয়ে কে জানে।

    জানতে ইচ্ছে হয় অবচেতনে
    আকাশ কখনো সমুদ্র হতে পারে?
    জলজোৎস্নায় গাংচিলেদের সমুদ্র?
    রাত জাগা যে নিশাচ…Read More

    6
    3 Comments
    • অনেক ভাবিয়েছে, পড়তে গিয়ে হারিয়ে গেলাম।

    • “রাত জাগা যে নিশাচর পাখি
      সে কি গাংচিল হতে পারে?
      গাংচিল হয়ে ডানা
      মেলে দিয়ে উড়ে
      চলে যাবে দূরে বহু দূরে” খুব সুন্দর। কবির রংতুলিতে আকা নান্দনিক কবিতা!

    • কবিতাটি যেন একটি পরাবাস্তব স্বপ্নদৃশ্য

  • ঘাসফড়িং

    খুঁজি তোমাকে কোনো
    এক অজানা প্রেমে
    সাদা বালুচরে হাওয়ায় নীলে
    ছুটে বেড়ানো মেঘঘুড়িতে

    তোমার এই আকাশে
    উড়াও যত দূরে ইচ্ছেঘুড়ি
    সুতোঁ কাটা যায়
    কি সে ঘুড়ির
    মনের এ আঙ্গিনায়?
    হবো আমি ঘাসফড়িং
    তোমার আকাশের আমি
    কাঁটা সেই রঙিন ঘুড়ি।
    ……………………………….

    6
    1 Comment
    • রূপক হিসেবে ‘অজানা প্রেম’, ‘ইচ্ছেঘুড়ি’ আর ‘ঘাসফড়িং’ এর ব্যবহার মনে সুন্দর এক অনুভুতির সৃষ্টি করে

  • Load More Posts
Skip to toolbar