Profile Photo

মুহম্মদ জাহিদুল হকOffline

  • zahidulhuqzico
  • গোনায় ভুল

    আঙুলের কড়ে
    বসে আছে আলসেমি,
    তেত্রিশ দানার সুতোটা
    আজ বড্ড ভারী লাগে।
    জিকিরের সুর
    ঠোঁটে এসে থমকে যায়—
    ক্লান্তি নামে চোখে,
    মন ছোটে অজানায়।

    অথচ—
    যখন আঙুলে ঘষি
    নোটের মসৃণ শরীর,
    তেত্রিশ হাজারও তখন
    নগণ্য মনে হয়।
    তজবীতে যে আঙুল অবসন্ন,
    টাকার পাহাড়ে সে-ই
    তীব্র সজাগ, নিপুণ!

    হে মালিক,
    হিসাবের খাতা উল্টে দেখি—
    আমি তো তোমায় নয়,
    নিজের অভাবকেই গুনেছি সারাক্ষণ।
    মাটির পুতুল আমি,
    মাটির মোহে বিভোর;
    রূহের তজবী ছিঁড়ে
    পড়ে আছে ধুলোয়।

    হৃদয়টা আজ বড্ড আজব,
    শূন্য হাতে পূর্ণ হতে চায়—
    অথচ পূর্ণতা যার কাছে,
    তাঁকে গুনতেই ভুলে যায়।

Skip to toolbar