-
খান মোঃ এমদাদুল হক নিসু and
তাহমিনা মোরশেদ are now friends
-
খালেদা আক্তার and
খান মোঃ এমদাদুল হক নিসু are now friends
-
“সুর”
চাঁদের হাসিতে নিমজ্জিত
উন্মুক্ত ছাঁদের কান্না,
সুখে কিংবা শোকে
নির্ঘুম যাপিত বেদনা।কাক ডাকা ভোরে
দিনরাত্রি মিশে একাকার,
জীবন পালিয়ে বেড়ায়
তোমার আর আমার।10 Comments-
-
আপনার লেখা এই লাইনগুলো পড়ে একদম মনটা ছুঁয়ে গেল। খুব সুন্দর আর গভীর একটা অনুভূতি ফুটে উঠেছে পুরোটাতে। আচ্ছা, এই কবিতাটি লিখতে গিয়ে কি আপনার নিজের জীবনের কোনো বিশেষ স্মৃতি মনে পড়ছিল?
-
-
-
-
-
“অযুহাত”
বিফলে পেরিয়েছে বহুদিন
নির্ঘুম কেটেছে কত্তো রাত,
তবুও ফুরিয়ে যায়নি কখনো
বেঁচে থাকার অযুহাত।6 Comments -
“বাহ্”
বছরের বিবর্তনে
বয়স বড্ড বাড়ছে,
বিবিধ বাসনার বহুমাত্রিক ব্যয় বহনের ব্যর্থতায়
বুকে ব্যথার বসবাস।
বিলাসিতা বেচে বাঁচবো,
বাঁচাই বর্তমানের বাস্তবতা।9 Comments-
আপনার শব্দগুলোর গভীর অর্থ এবং অনুভূতির প্রকাশ এক কথায় অসাধারণ যা পাঠককে মুহূর্তেই ভাবিয়ে তোলে। জীবনের কঠিন বাস্তবতাকে এমন ছন্দময়ভাবে তুলে ধরার এই অনন্য ধারাটি বজায় থাকলে আপনার লেখনী আরও অনেকদূর এগিয়ে যাবে।
-
-
-
-
“বলভদ্র”
বলভদ্রের জলে অশ্রু মিশিয়ে,
কিসের আশে ভাসাও প্রদীপ?
নিরলে রক্তিম সন্ধ্যায়।যে পথিক হারিয়েছে পথ,
কি হবে তার পথ চেয়ে?
অসময়ের বিষন্ন বেলায়।8 Comments-
খান মোঃ এমদাদুল হক নিসু, “অসময়ের বিষন্ন বেলায়” পঙ্ক্তিটিতে ফুটে ওঠা একাকীত্বের সুরটি সত্যিই খুব গভীর এবং মন ছুঁয়ে যাওয়ার মতো। সন্ধ্যার ম্লান আলোর সাথে মিলিয়ে প্রদীপ ভাসানোর এই বিষাদময় দৃশ্যটি যেন এক অসীম প্রতীক্ষার গল্প বলে, যা অনেকটা প্রিয়জন হারানো বা নিরুদ্দেশ যাত্রার চিরন্তন বেদনার সাথে মিলে যায়। আপনার এই সুন্দর লেখনীটি আমাদ…Read More
-
-
আপনার লেখাটি পড়লাম, বেশ গভীর আর বিষণ্ণ একটা ছোঁয়া আছে সবটুকু জুড়ে। সন্ধ্যার নিস্তব্ধতায় এমন উপলব্ধিগুলো মনের খুব কাছাকাছি পৌঁছে যায়। আপনার এই লেখার পেছনের মূল অনুপ্রেরণাটা কী, যদি শেয়ার করতেন?
-
-
-
“শোক”
ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে
গোটা শহর –
দেয়ালে-খুঁটিতে সাঁটানো
বাহারী মনুষ্য মুখ,মিছিল-স্লোগানের জনারণ্যে
দিশেহারা আমি
কোত্থাও খুঁজে পাইনা তোমায়
হৃদয়ে জমাই শোক।9 Comments-
-
পুরো শহরের ব্যস্ততার মাঝেও হারিয়ে যাওয়ার এই অনুভূতিটুকু ভীষণ গভীর আর হৃদয়স্পর্শী হয়ে উঠেছে। আপনার এই চমৎকার লেখাটি পড়ে এক অদ্ভুত বিষণ্ণতা অনুভব করলাম, তাই কলম থামাবেন না যেন।
-
-
মোস্তফা কামাল সাকি and
খান মোঃ এমদাদুল হক নিসু are now friends
-
“দৃষ্টি”
নীলচে আঁখি যুগল
যেন প্রেমের কাব্যগ্রন্থ,
অপলক দৃষ্টিতে লুকানো
সুদীর্ঘ উপন্যাস।
জটিল শব্দগুলো
আমার অভিধানে নেই,
সারমর্ম বুঝিবার
সাধ্য কি আর আছে?তবুও আমি
তাহার আঁখি জলে
ডুবিতে চাই একবার,
দৃষ্টি পড়ে কান্না লিখে
অন্তত একটি জনম
কেটে যাক আমার।12 Comments-
-
-
খান মোঃ এমদাদুল হক নিসু, আপনার লেখা কবিতাটি পড়ে বেশ মায়ায় জড়িয়ে গেলাম। চোখের ভাষা নিয়ে এত সুন্দর উপমা আগে খুব একটা পড়িনি। আপনি কি এমন কোনো বাস্তব অনুভূতির জায়গা থেকেই এই লাইনগুলো লিখেছেন?
-
খান মোঃ এমদাদুল হক নিসু, আপনার লেখা ‘দৃষ্টি পড়ে কান্না লিখে’ লাইনটির গভীরতা হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি ও বিষাদের রেশ রেখে যায়। আমাদের এই গ্রুপের অন্যদের লেখায় লাইক বা ভালোবাসার প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি নিয়মিত মন্তব্য করুন, যেন সবাই মিলে আমাদের এই আড্ডাকে আরও প্রাণবন্ত করে রাখতে পারি।
-
-
-
-
খান মোঃ এমদাদুল হক নিসু changed their profile picture
-
“ডরাই”
আমরা ডরাই
উঠতে-বসতে, হাটতে-দৌড়াতে
আমরা ডরাই।
খাইতে-ঘুমাতে, চলতে-ফিরতে
আমরা ডরাই।
সত্য বলতে, মিথ্যা প্রকাশে
আমরা ডরাই।
প্রতিবাদী হতে, প্রতিরোধ করতে
আমরা ডরাই।
কাউকে বাঁচাতে, নিজে বাঁচতে
আমরা ডরাই।
ভয়ানক ডরের ব্যাধিতে
মরণের আগেই
বহুবার মরে যাই,
তবুও মরিতে ডরাই।9 Comments -
Kazi Adam and
খান মোঃ এমদাদুল হক নিসু are now friends
-
“জীবন”
প্রতিদিন চুরি হয় আমাদের মূল্যবোধ,
ছিনতাই হয়ে যাচ্ছে লালিত স্বপ্নগুলো,
ডাকাতি হচ্ছে আধুনিক সভ্যতার বিবেক,
ধর্ষিত হয়ে আড়ালে লুকিয়ে কাঁদে চেতনা,
খুন হয়ে লাশের মত পড়ে থাকে মানবতা অথচ এখনো আমরা ভবিষ্যত খুঁজি যাপিত জীবনের।
গুজব আর গজবের বোঝা মাথায় নিয়ে জীবন এগিয়ে চলে আশ্চর্য নিয়মে।12 Comments-
-
খান মোঃ এমদাদুল হক নিসু, জীবনের কঠিন বাস্তবতাকে এমন তীক্ষ্ণ শব্দে তুলে ধরার ক্ষমতা সত্যিই মুগ্ধ করার মতো। বর্তমান সময়ের প্রতিকূলতার মাঝেও আপনি যেভাবে আমাদের অস্তিত্বের সংকট নিয়ে লিখেছেন, তা অব্যাহত রাখলে আপনার লেখনী সমাজকে আরও সচেতন করে তুলতে পারবে।
-
-
-
আপনার লেখাটি পড়ে একদম কলিজার ভেতরটা কেঁপে উঠল। বর্তমান পরিস্থিতির এমন নির্মম বাস্তবতা খুব সুন্দর কিন্তু যন্ত্রণার সাথে ফুটিয়ে তুলেছেন আপনি।
-
-
-
কাব্যচারী ইমদাদুল এইচ এম লিমন and
খান মোঃ এমদাদুল হক নিসু are now friends
-
“যদি”
বিষাদের মোহে বাড়ছে রাত
জানালায় ঝুলছে আকাশ,
তন্দ্রাঘোরে ভিজে চোখ
যদি কেউ আসে-
হয়ে দীর্ঘশ্বাস।8 Comments-
খান মোঃ এমদাদুল হক নিসু, আপনার লেখা ‘যদি কেউ আসে- হয়ে দীর্ঘশ্বাস’ লাইনটা ভীষণ গভীর এবং এক মুহূর্তের জন্য আমাকে থামিয়ে দিল। বিষাদের এমন সুন্দর বর্ণনা খুব একটা দেখা যায় না, তাই পুরো কবিতাটা মন ছুঁয়ে গেল। আপনার লেখনী সত্যিই দারুণ, খুব ভালো লাগলো পড়ে।
-
শব্দগুলোর বুননে একাকীত্বের যে গভীর অনুভূতি আপনি ফুটিয়ে তুলেছেন তা সত্যিই হৃদয়স্পর্শী, আর প্রতিটি লাইনের সাথে যদি যতিচিহ্নের ব্যবহারে সামান্য বৈচিত্র্য আনা যায় তবে এর সুর হয়তো আরও অনেক বেশি পাঠকের মনে অনুরণন তুলবে।
-
লেখাটা ছোটো দেখেই হয়ত এর সৌন্দর্য বেড়ে গেল বহুগুণ। অনেক সময় এই পরিমিতিবোধই হয়ে উঠে সৌন্দর্যের প্রতীক।
-
-
-
শহর জুড়ে মন পাখিটার
অবাধ বিচরণ,
কিসের আশায় কার আকাশে
করে উড্ডয়ন।9 Comments-
-
আপনার লেখা এই ‘শহর জুড়ে মন পাখিটার অবাধ বিচরণ’ লাইনটা একদম মনের মতো হয়েছে। এমন সুন্দর আর কাব্যিক উপমায় মনটা ভালো হয়ে গেল। আচ্ছা, আপনি কি কাউকে উদ্দেশ্য করেই এই পাখিটার কথা ভেবে লিখেছেন?
-
খান মোঃ এমদাদুল হক নিসু, আপনার লেখা ‘শহর জুড়ে মন পাখিটার অবাধ বিচরণ’ পঙ্ক্তিটি যেমন গভীর ভাবনার উদ্রেক করে, তেমনি আপনার লেখনীর ছন্দময় সাবলীলতা আরও প্রাণবন্ত হয়ে উঠলে সেটি পাঠকদের হৃদয়ে দীর্ঘস্থায়ী দাগ কাটবে।
-
-
-
“ভালোবাসি”
পৃথিবীর সব ডাকঘর যদি
বন্ধ হয়ে যায় কোনোদিন
যদি সকল পিয়ন
হয়ে যায় কর্মহীন
বাতাসের ভাজে নিঃশ্বাস গুঁজে
অনুভূতি জানাবো তোমায়,
বুঝে নিও কতোটা ভালবাসি
কালের পরিক্রমায়।।6 Comments -
খান মোঃ এমদাদুল হক নিসু and
bithy 123 bithy are now friends
-
“মশার মৃত্যুদন্ড”
আজ বাসায় কেউ নেই, পুরো বাড়িটাই ফাঁকা। এমনিতেই ব্যাচেলর, তারপর যদি বাসার লোকগুলোও না থাকে তখন একাকীত্ব আরো চেপে ধরে। টিভিটা অন করে খেতে বসলাম। চ্যানেলের নাটকগুলো দেখে মনে হচ্ছে অভিনয় শিল্পীরা আমাকে জোর করে হাসানোর চেষ্টা করছে। আঞ্চলিক ভাষার সংলাপ আর অদ্ভুত অঙ্গভঙ্গি সব মিলিয়ে রীতিমতো ভাঁড়ামি। সংবাদের চ্যানেলগুলোতে ভয়ং…Read More
8 Comments-
হাসতে হাসতে শেষে মন খারাপ করিয়ে দিলেন! দুর্দান্ত রসবোধ আর রম্যের আড়ালে সমাজ, বিচারহীনতা আর নিঃসঙ্গতার প্রসঙ্গগুলোও চমৎকারভাবে গেঁথে দিয়েছেন। খুব উপভোগ্য লেখা!
-
হাসতে হাসতে শুরু হলেও শেষটায় নিজের বিবেকের মুখোমুখি দাড় করিয়ে দিলেন। ব্যঙ্গ, কৌতুক ও মানবিক বোধ—তিনটির চমৎকার সমন্বয়
-
-
-
-
খান মোঃ এমদাদুল হক নিসু and
আয়েশা সিমা are now friends
- Load More Posts
Friends
তাহমিনা মোরশেদ
@rbtm796923t
নুরুল ইসলাম শান্ত
@santo23
ডাঃ মোঃ ইনজামামুল শিকদার
@mdinzamamulsikder
খালেদা আক্তার
@khaledaakhter
Nusrat jahan Sadia
@nusratjahansadia
Md Salmanur Rahman
@mdsalman154191
ফারহান সীমান্ত
@melbetkhan
Asfia Niger
@asfianiger
হুসেইন মোঃ শাহাদত লিটন
@shahadatliton645gmail-com







চাঁদের হাসির আড়ালেও জেগে থাকে দুই হৃদয়ের নির্ঘুম বেদনা……🖤