Profile Photo

অদৃশ্যলয়Offline

  • adrisshaloy
  • Profile picture of অদৃশ্যলয়

    অদৃশ্যলয়

    5 months, 3 weeks ago

    কবিতা: ঝুলে থাকা দিন
    কলমে :আসাদুজ্জামান সানী

    পুরাতন ক্যালেন্ডারের মতো
    অহেতুক ঝুলে আছি পৃথিবীর দেয়ালে,
    কেউ আর তারিখ দেখে না,
    কেউ খোঁজে না কোন দিন কবে ছিল।
    পাতাগুলো উল্টানো বন্ধ হয়ে গেছে অনেক আগে,
    তবু হাওয়ায় দুলে উঠি মাঝে মাঝে—
    মনে হয়, এখনো বোধহয়
    কোনো একটা দিনের দরকার আছে আমার।
    যে দিনগুলো একসময়
    লাল দাগে চিহ্নিত ছিল,
    আজ সেগুলো শুধু ধুলো জমা স্মৃতি,
    নিঃশব্দ, অচেনা, একা।
    ঝড় এলে কাঁপি,
    কিন্তু খসে পড়ি না—
    হয়তো অভ্যাস,
    হয়তো এখনো পড়ে থাকার এক অদ্ভুত দায়।
    পৃথিবী বদলায়,
    মানুষ বদলায়,
    দিনগুলো হারিয়ে যায় অজান্তেই—
    আর আমি ঝুলে থাকি,
    একটা অপ্রয়োজনীয় ক্যালেন্ডার হয়ে।
    কেউ যদি একদিন এসে
    খুলে নেয় আমাকে,
    হয়তো বুঝতাম—
    শেষ হয়ে যাওয়াও কখনো কখনো
    মুক্তি,
    কারণ না-শেষ হওয়া জিনিসগুলোই
    সবচেয়ে বেশি কষ্ট দেয়।

    2
    2 Comments

Friends

Profile Photo
MAPRIK
@maprik
Profile Photo
Shakkhar Kundu
@shakkharkundu
Profile Photo
Sajjad Hosen
@sajjadhosen
Profile Photo
Joinal Ali
@joinalali
Profile Photo
Shahed Biplob
@shahedbiplob
Profile Photo
নিশান
@nishan
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Skip to toolbar