-
চৈত্রের বর্ষা
হঠাৎ মাঝরাতে নিথর আকাশ,
ডাকলো হুহুহুড় রবে—
শনশন করে বাতাস এলো
ঘূর্ণিপাকের উৎসবে।ধুলো উড়িয়ে মাতাল হাওয়া
গাছপালা সব নাড়ায়,
খসে পড়লো কচি কুঁড়ি
অকাল ঝড়ের ধারায়।মাথায় হাত দিয়ে বসলো চাষী
শূন্য মাঠের পানে,
শুকনো পাথর ঝরলো আকাশ
স্বপ্ন ভাঙার গানে।আবাদ সব ঝরলো মাটির বুকে
লন্ডভন্ড হলো বেলা,
সবকিছু আজ এলোমেলো—
চৈত্রের এ কেমন খেলা!4 Comments
Friends
Rashed Mahamud Mithun
@rashedmithun
মো আলেফ শরীফ
@alefsharif
Dalia Al Mim
@daliaalmim
তাসনিম শাহরিয়ার
@tasnimmmm
Nazmul Kabir (নাজমুল কবির)
@nazmulkabir
Rabiul Alam Niloy
@yoursdreamachiver
Naimur Rahman
@naimurrahman
Md Jahidul Islam
@mdjahidulislam
মোঃ শামীম রহমান
@shamimrahman


অসাধারণ স্বপ্ন ভাঙ্গার গানে চৈত্রের বর্ষা আসে ঠিকই ব্যথা গুলি আঁটি বেঁধে রেখে যায়… শুভ কামনা রইল