-
সু্চিস্মিতা; কৃষ্ণবিবরের তীব্র মহাকর্ষীয় প্রাবল্য উপেক্ষা করে যে আমার আহ্বান তোমার পুঁষ্পগাঁথা চুলে অতি সন্তর্পণে লুকানো শ্রবণেন্দ্রি় স্পর্শ করবে না, আমি জানি।
দুঃসাহস নেই, গোবেকলি সভ্যতার ধর্মীয় পাণ্ডুলিপি থেকে আধপোড়া পৃষ্ঠা ছিঁড়ে হৃদয়ের অসহ্য যন্ত্রণায় পেঁচিয়ে একখানা পত্র তোমার হাতে গুঁজে দেয়ার।যুগান্তর হলো, তোমার কনীনিকার গহীনে ধুমকেতুর তারকাঁটায় বিদ্ধ আমার এই বিধ্বস্ত শারীরিক অস্তিত্ব।
শিরদাঁড়া আর খনিক মাত্র মগজের ভার টানতে পারবে! হয়তো আমার শেষ নির্যাসটুকু পর্যন্ত শুষে নিয়েছে তোমার ঐশ্বরিক সৌন্দর্য্য।মরুর প্রখরতায় তীব্র উত্তপ্ত তোমার ঐ ঠোঁটের শেষ বাক্য শুনতে পাওয়ার দুর্ভিক্ষে যে জর্জরিত আমি।
তুমি স্বর্গীয় আভিজাত্যের স্বরূপ। আমি তো নেহাতই যমের খাদ্য; রক্তকরবীর নিচে চিরকুটখানা লুকানো রইলো। কখনো খোঁপায় ফুলের দুর্ভিক্ষ এলে একবার পড়ে দেখো।
আমি তো নশ্বর, শ্মশানের সর্বশান্ত বাদুড়ের ডানায় ভষ্ম হয়ে জেগে থাকবো উত্তরের প্রতিক্ষায়।নশ্বর প্রণয়ের দলিলপত্র
1 Comment
Friends
Zihad Ul Islam
@sirikottradershamidchar
ফয়সাল মোরশেদ
@foysalmorshed
Md Rabiul Islam
@mdrabiulislam
তাহলীল তাহসিন জয়
@joytahliltahsin
জামিল আহমাদ
@jamilkhan
JB Ayon
@jbayon
আব্দুস সবুর
@mdabdussobur
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor

ভালো লেগেছে। অভিনন্দন!