Profile Photo

Kabi Doctor Mohammad Zakir Hossain BiplobOffline

  • Zakir-Hossain
  • Profile picture of Kabi Doctor Mohammad Zakir Hossain Biplob

    শিরোনাম : বাংলার স্বাধীনতা ২০২৬ এর ২৬ মার্চ”
    কবি : ডক্টর মুহাম্মদ জাকির হোসেন বিপ্লব
    তারিখ : ২৬/০৩/২০২৬ইং।

    আজ বাংলার আকাশ খানা উন্মুক্ত এক
    সেই দিন উনিশ শত একাত্তরের অর্জন!
    রক্তক্ষয়ী সংগ‍্রাম বাংলার সাধারণ জনতা
    প্রাণ বিনিময় অর্জন সার্বভৌমত্ব অস্তিত্ব!!

    পশ্চিমাদের অত‍্যাচার পাকিস্তানী নিপীড়ন
    পুরা শাসন ব‍্যবস্থা ছিল নীল চাষ শোষণ।
    সকল শৃঙ্খলার বেড়াজাল ভেঙ্গে জাগ্রত
    বাংলার দামাল সন্তানেরা যা যা ছিল তাই’

    হাতে তুলে নিয়ে চরম সাহসিকতা পরিচয়
    দেশ রক্ষায় ঝাঁপায়ে পড়েন কোন রকম’
    প্রাণ ভয় না দেখায়ে দেশপ্রেম ব্রত দূ’সাহসী
    বীর গাঁথা গেরিলা যুদ্ধ বিজয় মুখখানী!

    প্রাণ যাবে সেই ভয় কখনো ছিল না বাংলার
    সোনার সন্তানদের দেহ-মন-প্রাণ মনবল।
    তবেই ঘরে ফেরা দেশ রক্ষায় যাক না প্রাণটি
    তবুও বিজয় আসবে প্রজন্ম পাবে স্বাধীনতা।

    সেই বীরত্ব গাঁথা প্রাণ বিসর্জন দামাল সন্তানরা
    চলে গেছেন শত্রুদের বুলেটের আঘাতে।।
    হয়েছেন শহীদ কত বাংলা মায়ের বুকখালীতে
    তার পরেও স্বার্থকতায় লাল-সবুজ পতাকা!!

    তাই আজ প্রাণ ভরে স্মরণে উদযাপন করছি
    আমরা দেশ রচনায় স্বাধীনতা অর্জন দেশ!
    সুযোগ পেয়েছে দেশ!!
    করছ রাজনীতি ঐ’শহীদের দিয়ে যাওয়া দেশ
    অর্জিত স্বাধীনতা সার্বভৌমত্ব অস্তিত্ব পতাকা।

    প্রজন্ম তোমরা মনে রেখো; স্বাধীনতা পেয়েছ
    তাই তো আজ বেশ দেশ জাতি ও সমাজ।
    গঠিত হয়েছে বাংলার বুকে নিজস্ব আপনত্ব
    স্বাধীনতা সুরক্ষা পাবে দেশপ্রেম জাতিতে।।

    সেই সুসন্তান দেশের জন‍্য কাম‍্য কখনো যেন
    দেশ শত্রুদের সহিত হাত মেলাবে এ’দেশ’
    সন্তানেরা, থাকবে সদা সতর্ক সত‍্য নিষ্ঠা ন‍্যায়
    বিবেক উদীত বিবেচনাবোধ থাকা চাই।

    রাজনৈতিক, বুদ্ধিজীবী, শিক্ষক, পন্ডিত, মেঠো
    কৃষক, কামার, কুমার, তাঁতী, দিনমুজুরেরা।
    এই যে স্বাধীন ভাবে করছ আয়-রোজগার যা’
    পেয়েছো ঐ’রক্ত বিনিময় স্বাধীনতার্জনেই।

    পরাধীনতা গ্লানি হতে মুক্তি পেয়েছ ঐ’স্বাধীনতা
    -কামী বীরদেরই অবদান অনস্বীকার্য এ’দেশ!
    তাই তো সালাম শত কোটি কোটি স্বাধীনতাকামী
    বীর মুক্তি যোদ্ধা শহীদপতি চিরস্মরণীয়তায়।

Skip to toolbar