-
# # আমার বন্ধু নিরঞ্জন ##
বন্ধুহীন পুরুষের জীবন কল্পনাতীত।
মধ্যবয়সে এসে কথার ফাঁকেই হঠাৎ বন্ধু জুটে যায়।
প্রকৃতি যখন জীবনে খায়েস দেখতে চায়,
আমাদের দেশে তখন পুরুষের স্নাতক শেষ হয় সবে।
প্রকৃতিকে বুড়ো আঙুল দেখিয়ে সমাজ মেনে নিতে হয়, সময়ের গলা চেপে ধরে জগতের সব আকাম-কুকাম গিলতে হয় বিসিএস কিংবা চাকরি প্রস্তুতির নামে।
এই দীর্ঘ দমবন্ধ সময়ে আমরা শিখি ক্লান্তি জমিয়ে রাখতে, হতাশাকে হাসির আড়ালে লুকাতে।
কেউ সঠিক জানে না কার বুকে কতটা আগুন জ্বলছে,
কিন্তু আমরা একটা বিষয় অনুভব করতে পারি , সবাই এই বয়সে বুকের মধ্যে নিজস্ব লেলিহান শিখা বয়ে বেড়াচ্ছে। পোষ মানাচ্ছে এক অদৃশ্য যন্ত্রণা।
এই সময়েই পুরুষের বেশি বন্ধু হয়। বিশেষ করে সেই পুরুষদের, যারা ব্যর্থতার ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। যারা প্রাপ্তির শূন্যতায় ডুবে আছে।
অভাব ফাঁসির দড়ির মত গলা চেপে ধরছে।
কারো পকেটে ধূম্রশলাকা তো কারো পকেটে দিয়াশলাই মিলনের দিন গুনছে।
যেই মুহূর্তে এ দুই মিলে যায়, এক অদ্ভুত বন্ধুত্ব জন্ম নেয়। ধোঁয়ার মধ্যে ভেসে থাকা নিঃশব্দ বোঝাপড়া হয়ে যায়।
একদিন, ক্লান্তি আর নিঃসঙ্গতার দেয়ালে ঠেস দিয়ে বসেছিলাম । কেউ একজন এগিয়ে এসে বলল,
— ভাই, দিয়াশলাই হবে?
— জি ভাই, নিন…
— ধন্যবাদ ভাই, নিন আপনিও একটা শলাকা ধরান।
আমি নিলাম।
পৃথিবীর একমাত্র মৃত্যু, যা পুরুষ স্বেচ্ছায়, সাদরে গ্রহণ করে। দাতা এবং গ্রহীতা দুজনের মুখেই
এক অদ্ভুত শান্তির হাসি, যেন মৃত্যুর স্বাদে মিলেমিশে যায় দীর্ঘদিনের ক্লান্তি।
তখনই বুঝলাম—
প্রকৃতি আমাদের ভুলে যায়নি, অদৃশ্য শক্তি দিয়ে গেছে। যাতে মানুষ দেখলেই বোঝা যায় সে-ও আমার মতো ক্লান্ত, আমার মতোই অভাবী আর নিঃসঙ্গ।
ধোঁয়া উড়াতে উড়াতে সে পরিচয় দিল—
— আমি নিরঞ্জন।
হাত বাড়িয়ে দুটো জাকি দিয়ে অনুভব করি আমরা মৃত্যু বিনিময় করে বন্ধু হলাম।
সেই মুহূর্তেই সে আমার আপনজন,
আমার বন্ধু নিরঞ্জন2 Comments
Friends
Sabitul Islam
@sabitulislam
রাকিব দৌলা
@rakibasia88gmail-com
মোহাম্মদ ইকবাল হোসেন
@iqbaljessore
Azaha Sultan
@azahasultan
Sushmita Biswas
@sushmitashruti
জিকরুল ইসলাম
@zikrul
আশিক বিল্লাহ
@mdashikbillah
রানা আহম্মেদ নীল
@ranaahmednill
Keal Orion
@kealorion


অন্যরকম একটা প্রসঙ্গ নিয়ে লিখলেন। পাঠক আমার কাছে সবসময় একটূ নতুন প্রসঙ্গ হালো লাগে, একটূ নতুন কায়দা বা স্টাইল। ভালো লাগল বেশ। শুভেচ্ছা নিবেন।