Profile Photo

শেহজাদ আমানOffline

  • shehzadaman
  • Profile picture of শেহজাদ আমান

    শেহজাদ আমান

    2 months, 4 weeks ago

    বাঙলায় পাওলো কোয়েলহোর সর্বাধিক বইয়ের অনুবাদক হিসেবে দেখেছি তিনি তাঁর প্রায় সকল বইয়ে একটা জিনিসকে খুব গুরুত্ব দিয়েছেন। সেটা হলোঃ মিত্র তালাশ করা বা তৈরি করা। এই জিনিস আমাদের রাজনৈতিক ও জাতীয় জীবনেও খুব বেশি করে গুরুত্বপূর্ণ, দরকারী!

    গত ২৪-এর গণঅভ্যূত্থানের পর সুযোগ ছিল অভ্যূত্থানের সকল শক্তির ভিতর মিত্রতা থাকা। কিন্তু সেটা করা যায়নি মহাবিভাজন সৃষ্টিকারী ইউনুস রেজিমের সময়। তারপরও এখনো সময় যথেষ্ট আছে; আমরা মিত্রতার তালাশও করতে পারি আমাদের সাধ ও সাধ্যের মধ্যে।

    কাজেই, কোনো ডানপন্থী নারী একটিভিস্ট যখন বলে, “আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না, ভাইয়ের কোনো রিপ্লেসমেন্টও আমি চাই না,” তখন অনেক লোকে মেয়েটাকে নিয়ে যা-ই বলুক না কেন, তাঁর প্রতি আমার মমতা আরও বেড়ে যায়! মনে হয়, “এমন একটা বোন তো আমিও আমার জীবনে ডিজার্ভ করি। সে-ই তো হতে পারে ভবিষ্যতে আমার বড় রকমের মিত্র।”

    যখন কথিত তরুণদের দল এনসিপি ভেঙ্গে তাদের প্রাক্তন কিছু কেন্দ্রিয় নেতার নেতৃত্বে নতুন আরো কিছু দল হয়, তখন অনেক লোকেই বলতে পারে যে, “এরা তো আসলে জামাতের বি-টিম বা সি-টিম, বা বাম শাখা।” তবে, বিষয়টা আমি সেভাবে দেখি না। বিশ্বাস করি, ডা*নপন্থা বা মৌ*লবাদী রাজনীতির থেকে বেরিয়ে এসে ওরা যখন ভালোকিছু করতে চাইছে, তখন এরাও আমার মিত্র।

Skip to toolbar