-
মানুষ দূর পাহাড়ের মতো, দূরত্বেই তার সৌন্দর্য বেশি ফুটে ওঠে। কাছে গেলে রহস্যের কুয়াশা কেটে যায়, আর তাতেই ফুরিয়ে যায় আজন্মের আগ্রহ।
তাই কিছু মানুষকে বোধহয় দূর থেকে দেখাই শ্রেয়; এই রিক্ততার মাঝেও এক অদ্ভুত পূর্ণতা থাকে।
গাণিতিক বিয়োগফলে এক থেকে এক চলে গেলে কিছুই থাকে না। কিন্তু জীবনবোধের বিয়োগফলে ঠিকই রয়ে যায় একটি শূন্য আর এক বিশাল সমীকরণ। এই মহাবিশ্বের সৃষ্টিও তো সেই অসীম শূন্যতা থেকেই। ভালোবাসা ফুরিয়ে যাওয়া মানেই রিক্ততা নয়, বরং এক ভিন্ন অস্তিত্বের উপস্থিতি।
আমরা অদ্ভুত এক জীব, সামান্য ধূসর স্মৃতি সম্বল করেই প্রিয়জনকে ফিরে পেতে চাই। মুখে “তোমাকে ছাড়া চলবে” বললেও মনের কোনো এক গহীন কোণে আমরা থমকে দাঁড়িয়ে থাকি।
আসলে আমরা শূন্যতাকে ভয় পাই, অথচ এই শূন্যই সব সৃষ্টির আধার। শূন্য মানেই শেষ নয়—বরং অবশিষ্টাংশের এমন এক গল্প, যাকে নতুন করে সংজ্ঞায়িত করতে আমাদের আবার কলম ধরতে হয়।
1 Comment
Friends
মোঃ ইমন
@emon
Shipu Tanchangya
@sp10
নির্ঝরা নূর
@nirjhoranoor
আবু রায়হান মৃদুল
@mistiriousman
Arafat Islam
@arafatislam
মোঃ সেলিম শাহরিয়া
@salimshaariagmail-com
মাহীম খান
@meho
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor


হারানো মানেই শেষ নয়, বরং এক নতুন শুরুর প্রেক্ষাপট………………ভালো বলেছেন