Profile Photo

Shahed BiplobOffline

  • shahedbiplob
  • Profile picture of Shahed Biplob

    Shahed Biplob

    2 months, 2 weeks ago

    নিপাত যাবে
    সাহেদ বিপ্লব

    কোথা থেকে এলে তুমি কোথা থেকে আমি
    দম ফুরালে সোনার দেহ আর হবে না দামি।
    তাই তো বলি ভালো হয়ে ভালো কথা বলি
    কোরআনের আলো দিয়ে ভালোর পথে চলি।

    যতই করো ভিলকি বাজি করো টাকার পাহাড়
    এক জনমে পারবে না আর সকল কিছু আহাড়।
    মিছে মিছে ছুটে চলা সোনালী দিনের পিছে
    দম ফুরালে তোমার তো নয় সকল কিছু মিছে।

    তখন রবে পদপদবী কোটি টাকার বাড়ি
    কবর মাঝে রেখে দেবে আর বরে না আড়ি।
    তাই তো বলি থাকতে সময় সেই প্রভুকে ডাকি
    আল কোরআনের মহান বাণী হৃদয় মাঝে রাখি।

    এমন হলে চলার পথে আর হবে না ভুল
    নিপাত যাবে মন্দগুলো ফুটবে আলোর ফুল।

    3
    1 Comment
    • আপনি সেই যোদ্ধা, যে মানুষের কুপ্রবৃত্তির বিরুদ্ধে তলোয়ার না তুলে ‘আলোর মশাল’ ধরেছেন

Skip to toolbar