Profile Photo

Shahed BiplobOffline

  • shahedbiplob
  • Profile picture of Shahed Biplob

    Shahed Biplob

    2 months, 1 week ago

    দেশটা ভীষণ প্রিয়
    সাহেদ বিপ্লব

    দেশটা আমার ভীষণ প্রিয় সোনার বাংলাদেশ
    এমন দেশটি কোথায় পাবে- না তো রূপের শেষ।
    তাই তো আমি বিদেশ ছেড়ে গাঁয়ের পথে হাঁটি
    মাঠের পরে মাঠ চলে যায় বিছিয়ে শীতর পাটি।

    এটা হলো সাত পুরুষের আমার জন্মভূমি
    মায়ের হাসি তোমার ভিতর-কি অপরূপ তুমি।
    তাই তো আমি যাই না কোথাও দেশকে ভালোবেসে
    দেশের স্মৃতি আমার মনে তাই প্রতিদিন আসে।

    আসো সবাই ঝাপিয়ে পড়ে দেশের কাজটা করি
    দেশের কাজে চলতে হবে দেশের হালটা ধরি।
    এমন করে আমরা সবাই করি দেশের কাজ
    কোথায় তুমি কোথায় আমি বেরিয়ে আসি আজ।

    দেশকে নিয়ে ভাবতে হবে তুমি এবং আমি
    দেশটা হলো সবার চেয়ে অনেক বেশি দামি।

    4
    1 Comment
    • কেবল ভালোবাসলে চলে না, দেশের ‘হাল’ ধরতে হয়।………………..যথার্থ উপলব্ধি।

Skip to toolbar