Profile Photo

Shahed BiplobOffline

  • shahedbiplob
  • Profile picture of Shahed Biplob

    Shahed Biplob

    2 months, 1 week ago

    করতে হবে জয়
    সাহেদ বিপ্লব

    ঘুমিয়ে থেকে যায় কি দেখা নতুন কিছু বলো
    সফলতা আনতে হলে নতুন পথে চলো।
    সাহস এবং শক্তি নিয়ে বুকে দিবে ঠাঁই
    বলবে সমাজ তোমায় দেখে এমন ছেলে চাই।

    সৃষ্টি দিয়ে ভরিয়ে দিবে আমাদের এই দেশ
    তোমার জন্য আমরা পাবো মধুর পরিবেশ।
    এমন কাজে সবাই আসুক হোক না ভালো মন
    সব মানুষের প্রিয় হবো সবার আপনজন।

    শ্রম ছাড়া হয় না কিছু হয় না কিছু আর
    সবার দুঃখে থাকবো সবাই থাকবো একাকার।
    এমন নীতি হোক না সবার এই নীতিতে চলি
    দেশকে ভালোবেসে সবাই দেশের কথা বলি।

    আর থেকো না ঘরে বসে আর রেখো না ভয়
    হাতের মুঠোই বিশ্ব নিয়ে করতে হবে জয়।

    4
    3 Comments
Skip to toolbar