-
• 2 months agoতুলট ডেস্ক• 3 years, 8 months ago
তুলটে যে নতুন বন্ধুরা যুক্ত হয়েছেন বা হচ্ছেন, তাঁদেরকে আন্তরিক স্বাগতম। আমরা আহবান জানাই প্রথমেই আপনার নিজের লেখা একটি গল্প, আর্টিকেল কিংবা কবিতা পোস্ট করে দিন। আমরা লক্ষ্য করছি অনেকেই নতুন রেজিস্ট্রেশন করছেন, কিন্তু নিজেদের লেখা পোস্ট করছেন না। কোনোরকম দ্বিধা না করে আজকেই নিজের একটি লেখা পোস্ট করে দিন। আমরা আপনার লেখা পড়তে আগ্রহী। অন্যদের লেখাগুলিও দেখুন এবং ভালো লাগা মাত্রই লাইক দিন, লাভ দিন, কমেন্ট করুন। দেখা গেছে যে, আপনি যত মানুষের লেখায় আপনার উপস্থিতি জানাবেন (অর্থাৎ রিএক্ট দিবেন, বা কমেন্ট করবেন), তত বেশী মানুষ আপনার লেখাতে রিএক্ট দিয়ে থাকেন অথবা কমেন্ট করেন।
অনেকেই আপনার লেখা নীরবে পড়ে যান। কিন্তু যখন আপনি রিএক্ট দেন অথবা কমেন্ট করেন, তখব অন্যরাও উজ্জীবিত হন আপনার লেখা সম্পর্কে তাঁদের ভাবনা জানাতে। ফলে বেশী বেশি কমেন্ট করুন এবং রিএকট দিন।
এছাড়াও আরেকটি বিষয়, আমরা আমাদের যার যার নিজের লেখা গল্প কিংবা কবিতা তো আমরা পোস্ট করবই, তার সাথে সাথে নিজেদের দৈনন্দিন জীবনের নানা খুঁটিনাটি ঘটনা, ভালো লাগা, মন্দ লাগা – সেগুলিও কিন্তু আমরা পোস্ট করতে পারি। একজন লেখক বা লেখিকার নিজ জীবনের ছোটো ছোটো নানা ঘটনাও কিন্তু পাঠক আমাদের কাছে ভালো লাগবে। আগ্রহ জাগাবে। সুতরাং, এসব বিষয়ে ছোটো ছোটো টেক্সট আমরা পোস্ট করতে পারি। এটা লেখক লেখিকাদের সোশাল মিডীয়া। ফলে নানাকিছুই এখানে পোস্ট করা যাবে।
লেখালেখি নিয়ে আপনার নিজস্ব কোনো ভাবনা কিংবা জিজ্ঞাসা, হয়ত কোনো লেখকের একটি বই পড়ার পরে আপনার ভালো লেগেছে কিংবা লাগেনি – সেই অভিজ্ঞতা – এসবও নির্দ্বিধায় পোস্ট করতে পারেন!
লেখক / লেখিকা হিসাবে এখানে আপনি সম্পূর্ণ স্বাধীন। আশা করি মঞ্চের এই উন্মুক্ত পরিবেশ আপনার ভালো লাগবে। এখনই একটি লেখা পোস্ট করে দিন!